চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিরাপদ সড়ক’-এর সেমিনারে গ্রীসে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 08, এপ্রিল 2019
in বিনোদন
A A

৬ষ্ঠ গ্লোবাল মিটিং অন রোড সেফটি সেমিনারে অংশ নিতে সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতে গ্রীস যাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই সেমিনারটির আয়োজন করেছে গ্লোবাল এ্যালায়েন্স অব এনজিওস ফর রোড সেফটি।

সংস্থাটি জাতিসংঘের সঙ্গে মিলে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা কীভাবে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যেই কাজ করছে। ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘ কর্তৃক যে ‘দশক’ ঘোষিত আছে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি।

বিশ্বের বিভিন্ন দেশের সড়ক দুর্ঘটনা কাজ করা বিভিন্ন সংগঠন নিয়ে এই সংস্থাটি গঠিত। সংস্থাটির সাথে বৃটেনের রয়েল ফ্যামিলির সদস্যও যুক্ত আছেন। এবারের সেমিনারে রয়েল ফ্যামিলির একজন সদস্যও যোগ দেবেন।

এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য জাতিসংঘ কর্তৃক ডিকেড শেষ হতে যাচ্ছে। ২০১১ সালে ঘোষিত ২০২০ সাল তথা এই দশ বছরকে টার্গেট করে ডিকেড ঘোষিত হয়। ইতিমধ্যেই ঘোষিত ডিকেডের ৯ বছর চলছে। ২০২০ সালে এর মেয়াদ শেষ হবে।

এই সময়ের মধ্যে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা কতটুকু কমিয়ে আনা গেছে, যদি না কমে থাকে কেন কমেনি, কোন কোন ক্ষেত্রে অগ্রগতি আছে, আর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী করা দরকার তা আলোচনা হবে এই সেমিনারে।

সেইসাথে কীভাবে এই সময়ের মধ্যে বাকি কাজ বা যে প্রস্তাবনা আসবে তা বাস্তবায়ন করা যায় তারও একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। ইলিয়াস কাঞ্চন সেমিনারে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চিত্র, কারণ, প্রতিকার, অগ্রগতি, করণীয়, সুপারিশমালাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখবেন।

তিনি এই সেমিনারে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে গত ২৫ বছরের কর্মকাণ্ডও তুলে ধরবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন নিসচার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মইন জয়। যিনি এলায়েন্স এডভোকেট অর্থাৎ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার দিক নির্দেশনার উপর ভূমিকা রাখছেন।

এছাড়াও সাথে থাকবেন নিসচার প্রশিক্ষণ সম্পাদক ফারিহা ফাতেহ। যিনি সারা বিশ্বে সড়ক দুর্ঘটনা নিরসনে প্রশিক্ষণের বিষয়টির সাথে বাংলাদেশের প্রশিক্ষণের সমন্বয় করবেন। জয় এবং ফারিহা উভয়ই এই দুই বছরে গ্লোবাল এ্যালায়েন্স অব এনজিওস ফর রোড সেফটি প্রণীত দিকনির্দেশনার আলোকে বাংলাদেশে কাজ করবেন

Tags: ইলিয়াস কাঞ্চনগ্রীসনিরাপদ সড়ক
Previous Post

১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Next Post

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অক্ষয়কে টাকার 'খোঁচা' দেন কারিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT