চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়কের দাবিতে ‘বিক্ষোভ’ লুকে শান্ত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সোচ্চার হয়েছিল দেশের ছাত্র সমাজ। সড়কে যেন অকালে প্রাণ না যায় সে জন্য রাজপথে নেমেছিল কোমলমতি শিক্ষার্থীরা। ওইসব শিক্ষার্থী ও সেই সময়ের গল্পকে কেন্দ্র করে নির্মাতা শামীম আহমেদ রনি নির্মাণ করছেন ‘বিক্ষোভ’ চলচ্চিত্র।

শুটিং শুরুর ক’দিনের মধ্যেই এবার ‘বিক্ষোভ’-এর ফার্স্ট লুক প্রকাশ হলো। বৃহস্পতিবার প্রকাশিত লুকে দেখা গেছে, রাগী ভঙ্গির এক তরুণকে! তার প্রতিবাদী চরিত্রটি ফুটিয়ে তুলতে পোস্টারেই ইংরেজি অক্ষরে সাঁটানো, ‘আই অ্যাম নট অ্যা রোড, আই অ্যাম অ্যা স্টুডেন্ট। স্টপ অ্যাকসিডেন্ট।’

পোস্টারটি প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেপ্রেমীদের নজরে আসে।

পোস্টারের রাগী তরুণটির নাম শান্ত খান। বিক্ষোভের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে আরও রয়েছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী, বলিউডের রাহুল দেব।

শুটিং শুরুর আগেই ছবিটি বেশ আলোচনায়। কারণ, এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে পারফর্ম করছেন বলিউড তারকা সানি লিওন। তিনি যে গানে পারফর্ম করছেন সেটি গেয়েছেন কোনাল।

বসগিরি খ্যাত নির্মাতা রনি বললেন, চলচ্চিত্রে শান্ত একেবারেই নতুন। চেষ্টা করছি তার থেকে সঠিক কাজ বের করে আনার। তার মধ্যে ভালো কাজের চেষ্টা রয়েছে।

শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। চলতি মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের দৃশ্য ধারণ করা হয়েছে। বর্তমানে ‘বিক্ষোভ’ ছবির কাজ চলছে ঢাকায়। সেজন্য শ্রাবন্তী ঢাকায় এসেছেন।

গাজীপুর-ঢাকাসহ আশপাশের বিভিন্ন লোকেশনে পুরো সেপ্টেম্বর চলবে ‘বিক্ষোভ’-এর শুটিং। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

‘বিক্ষোভ’ প্রসঙ্গে নির্মাতা শামীম আহমে রনি জানান, প্রতি বছর শতশত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এই বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে নিরাপদ সড়ক দাবীর ইস্যুটি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, বিক্ষোভের মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন অনেককিছু পাবেন। আগামী বছর ভালো সময় দেখে ‘বিক্ষোভ’ ছবিটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই।

Tags: নিরাপদ সড়কবসগিরিলিড বিনোদনশান্ত খানশাপলা মিডিয়াশামীম আহমেদ রনিশ্রাবন্তীসানি লিওন
Previous Post

কমিশনের সার্ভার থেকে কোন রোহিঙ্গাকে এনআইডি কার্ড দেয়া হয়নি: সিইসি

Next Post

জি কে শামীম যুবলীগের কেউ নয়: যুবলীগ

Next Post

জি কে শামীম যুবলীগের কেউ নয়: যুবলীগ

জি কে শামীমের সাংগঠনিক পরিচয় নিয়ে ধোঁয়াশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT