চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়কের দাবিতে নাগরিক সমাবেশ ও মানববন্ধন

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
4:51 অপরাহ্ন 03, আগস্ট 2018
in বাংলাদেশ
A A

সড়কে নিরাপত্তার দাবিতে নাগরিক সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ ৩২টি সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এই সমাবেশ ও মানববন্ধন করেন। সমাবেশ থেকে ২১ দফা দাবি উত্থাপন করা হয়। এছাড়াও সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

নাগরিক সমাবেশ থেকে উত্থাপিত ২১ দফা দাবিগুলো হলো
১. নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
২. দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে।
৩. সরকারের দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী ও আচরণকারীদের সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি প্রদান করতে হবে।
৪. শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি কমিউনিটিতে সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে যাতে প্রতিদিনই তাদের প্রধান সড়ক পার হতে না হয়।
৫. চলমান আন্দোলনে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ করতে হব।
৬. মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর যুগোপযোগী সংশোধন ও বাস্তবায়ন করতে হবে।
৭. পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদ চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।
৮. উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করতে হবে।
৯. যথাযথভাবে ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় বিদ্যমান সড়ক পরিচালনা ও মেরামত করতে হবে।
১০. ভুয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদান এবং হেলপার দিয়ে গাড়ি চালালে কঠোর সাজার ব্যবস্থা করতে হবে।
১১. পরিবহন মালিকদের জবাবদিহিতার আওতায় আনয়ন এবং অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করতে হবে।
১২. ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে।
১৩. গাড়ি চালকদের ট্রিপ এর পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
১৪. সড়ক ব্যবহারকারী সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
১৫. যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে।
১৬. বিআরটিএ কে দালাল ও দুর্নীতিমুক্ত এবং কার্যকর করতে হবে।
১৭. রেল ও নৌ ব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ এবং সড়ক নির্ভরতা কমাতে হবে।
১৮. প্রশিক্ষিত, দক্ষ ড্রাইভার তৈরি করতে প্রতিটি জেলায় প্রশিক্ষণ একাডেমি চালু করতে হবে।
১৯. যাত্রী, যানবাহনের মালিক, চালক, আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২০, পেশাদার চালকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মালিক পক্ষ থেকে নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা করতে হবে।
২১. পরিবহন ব্যবস্থা মনিটরিং করার জন্য নাগরিক সমাজের প্রতিনিধি সমন্বয়ে স্থানীয় ভিত্তিক তদারকি কমিটি গঠন করতে হবে।

মানববন্ধনে লেখক ও কলামিস্ট আবুল মকসুদ বলেন, এটা সরকারবিরোধী আন্দোলন নয়। শিক্ষার্থীরা চায় মানুষ নিরাপদে সড়কে চলাচল করুক। নিরাপদ সড়কের দাবিতে শত টক শোতেও সরকারের টনক নড়েনি। কিন্তু ছাত্ররা রাস্তায় নেমে আসলে সরকারের টনক নড়ে। এই আন্দোলনে শুধু ছাত্ররা জড়িত নয়। তাদের স্বজনরাও এই আন্দোলনকে সমর্থন করছেন।

তিনি বলেন, ধর্ম, বর্ণ ও দল নির্বিশেষে সকল নাগরিকের এই আন্দোলনে যেন কোমলমতিরা কোন নিপীড়নের স্বীকার না হয়। তারা যাতে শান্তিতে ক্লাসে ফিরে যেতে পারে সেজন্য সরকারের কাছে আহ্বান রইলো।

মানববন্ধনে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, গ্রিনওয়েভস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ, নাগরিক উদ্যোগ, তরুপল্লব, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পরিবেশ বিজ্ঞান বিভাগ-স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ফ্যামিলিজ ইউনাইটেড এগেইনস্ট রোড অ্যাকসিডেন্টস, সুন্দর জীবন, ঢাকা যুব ফাউন্ডেশন, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, আদি ঢাকাবাসী ফোরাম, বিসিএইচআরডি, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, ওয়ার্ক ফর গ্রিন বাংলাদেশ, এইচডিডিএফ, সিডিপি, ষোলো আনা ফাউন্ডেশন, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থা, যাত্রী কল্যাণ সমিতি, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, এইড ফাউন্ডেশন, ইকো সোসাইটি, হামিম সাজদাহ্, সাইকেলারস অব বাংলাদেশ, মাস্তুল ফাউন্ডেশন, প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, স্কেটিং ৭১ এবং নারীগ্রন্থ প্রবর্তনা সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tags: সেমি লিড
Previous Post

দেশের ছবি নেই, কলকাতার ছবি দিয়ে চলছে বাংলাদেশের হল

Next Post

বেপরোয়া ট্রাক কেড়ে নিল আরও এক ছাত্রীর প্রাণ

Next Post

বেপরোয়া ট্রাক কেড়ে নিল আরও এক ছাত্রীর প্রাণ

সিটির সঙ্গে জেসাসের নতুন চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT