চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আহত হবার ঘটনায় প্রতিবাদ ও অনিরাপদ যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা ৬টি দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য ও ইতিহাস বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ শিক্ষার্থীদের পক্ষে ৬টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো:
১) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে;
২) আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ভার প্রশাসনকেই বহন করতে হবে;
৩) ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলে শৃঙ্খলা আনতে হবে;
৪) বহিরাগতদের গাড়ি ক্যাম্পাসের বাইরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে;
৫) ঘাতক গাড়ি চালককে আটক করে শাস্তির আওতায় আনতে হবে;
৬) ক্যাম্পাসের রাস্তাগুলোতে গতিরোধক স্পীড ব্রেকার তৈরি করতে হবে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ক্যাম্পাসে চলাচলে আমাদের রিকশার উপর নির্ভর করতে হয়। আজ যদি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা থাকতো, পথে গতিরোধক থাকতো তাহলে আমার সহপাঠি হাসপাতালের বিছানায় থাকতো না। এর দায় প্রশাসন এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আশাকরি প্রশাসন এর একটি সুষ্ঠু বিহিত করবে।

৪৬ ব্যাচের আরেক শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিছু দিন আগে ৪৬ ব্যাচের এক শিক্ষার্থী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়, আজ ৪৭ ব্যাচের আরেক বোন আহত হয়েছে। প্রশাসনকে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবিগুলো মেনে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক(সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়ে সাভার এনাম মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি আছেন।

Tags: নিরাপদ ক্যাম্পাসমানববন্ধন
Previous Post

সাংবাদিক বহনকারী গাড়িতে হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবি সিইউজের

Next Post

পরীমনির মাদক মামলার বিচারকাজ শুরু ফেব্রুয়ারিতে

Next Post
বিচারকাজের জন্য আদালতে উপস্থিত পরীমনি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনির মাদক মামলার বিচারকাজ শুরু ফেব্রুয়ারিতে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে চায় বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT