চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা ঝুঁকিকে পাত্তা না দিয়ে প্রচারণায় ট্রুডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 14, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাস্টিন ট্রুডো-নিরাপত্তা ঝুঁকি

অন্টারিওর র‌্যালিতে বুলেটপ্রুফ ভেস্টে দেখা যায় ট্রুডোকে

নিরাপত্তা ঝুঁকির খবরে একদিন বুলেটপ্রুফ ভেস্ট পরেই ক্ষান্ত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বলেছেন, সাধারণ পোশাক পরেই নির্বাচনের বাকি প্রচারণায় অংশ নেয়ার পরিকল্পনা তার।

কানাডা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর ওপর হামলা হতে পারে, এমন একটি নিরাপত্তা ঝুঁকির খবর পেয়েছে তারা। সেজন্যই তাকে যথাযথ ব্যবস্থা নিয়ে জনসমক্ষে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

অবশ্য ওই সম্ভাব্য হামলার খবর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

ট্রুডো আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে একটি রাজনৈতিক অনুষ্ঠানে সম্প্রতি বুলেটপ্রুফ ভেস্ট পরে গিয়েছিলেন। শনিবার অন্টারিওর মিসিসওগাতে আয়োজিত ওই প্রচারণা র‌্যালিতে ৯০ মিনিট দেরি করে পৌঁছেছিলেন। তার দৈনন্দিন শার্ট আর জ্যাকেটের ভেতর তার সুরক্ষা বর্মটাও দেখা যাচ্ছিল।

জাস্টিন ট্রুডো-নিরাপত্তা ঝুঁকি
ট্রুডোকে ঘিরে রাখা নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যেকের পিঠে ছিল আগ্নেয়াস্ত্র রাখা ব্যাকপ্যাক

পুলিশের বরাতে সিবিসি জানায়, ওই সময় ট্রুডোকে ঘিরে ছিল ইউনিফর্ম পরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলয়, যাদের প্রত্যেকের সঙ্গে ছিল একটি করে ব্যাকপ্যাক। সেই ব্যাকপ্যাকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র।

দলীয় কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে দাঁড়িয়ে সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। যাওয়ার সময় শুধু উপস্থিত জনগণের সঙ্গে কথা বলেন। এমনকি ওই অনুষ্ঠান ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ার-ট্রুডো সঞ্চালনা করার কথা থাকলেও তিনি সেখানে ছিলেনই না।

ওই একদিন বিশেষ পোশাক পরেই বিরক্ত হয়ে গেছেন জাস্টিন ট্রুডো, যার প্রমাণ মিলল পরদিন। রোববার তিনি আরেকটি অনুষ্ঠানে কোনো ভেস্ট ছাড়াই শুধু শার্ট পরে অংশ নেন।

জাস্টিন ট্রুডো-নিরাপত্তা ঝুঁকি
রোববারই আবার আরেক র‌্যালিতে সাধারণ পোশাকে চলে যান ট্রুডো

‘এটা (নিরাপত্তা ঝুঁকি) আমার প্রচারণার ধরন কোনোভাবেই পাল্টাতে পারবে না,’ ইয়র্কে আয়োজিত সমাবেশের ভাষণে বলেন ট্রুডো।

তার বিরুদ্ধে হামলার ঝুঁকির ব্যাপারে জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান কানাডার প্রধানমন্ত্রী। বলেন, তার কাছে সবার আগে তার পরিবার এবং র‌্যালিতে আসা জনগণের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

জাস্টিন ট্রুডোর নিরাপত্তা নিয়ে হুমকি এবং তার বিশেষ সুরক্ষার বিষয়টি কানাডার সবার কাছেই বেশ অস্বাভাবিক একটি ব্যাপার। কেননা কানাডায় সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্বদের খুব কমই উচ্চমাত্রার নিরাপত্তার দরকার পড়ে।

Very upsetting to hear that Justin Trudeau had to wear a bulletproof vest tonight at a campaign event. Threats of violence against political leaders have absolutely no place in our democracy. Thank you to the RCMP for taking these threats seriously and keeping us safe.

— Andrew Scheer (@AndrewScheer) October 13, 2019

এ কারণে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর সব ধরনের হুমকির নিন্দা জানিয়েছেন ২১ অক্টোবরের নির্বাচনে ট্রুডোর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও।

Tags: কানাডার নির্বাচনজাস্টিন ট্রুডো
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: গাইবান্ধার পাঁচ আসামির বিষয়ে রায় মঙ্গলবার

Next Post

বাংলাদেশের ‘হৃদয় দিয়ে’ খেলাটাই ভাবাচ্ছে ভারত গোলরক্ষককে

Next Post

বাংলাদেশের ‘হৃদয় দিয়ে’ খেলাটাই ভাবাচ্ছে ভারত গোলরক্ষককে

ছাত্র রাজনীতি ও আবরার: কে কার বলি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT