ডিএমপি নিউজ পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার বলেন, যে কোন পরিস্থিতিতে দু’ দলের প্রতিনিধিরা কথা বলতে চাইলে স্বাগত জানাবে পুলিশ। রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে কমিটির কাছে ওই দিনের ঝুঁকি বিশ্লেশন প্রতিবেদন চেয়েছে ডিএমপি সদর দফতর।
ডিএমপি নিউজ পোর্টালের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠান শেষে দু’ দলের সমাবেশের অনুমতি বিষয়ে নিজেদের অবস্থান জানান ঢাকার পুলিশ কমিশনার।
সরকারের বর্ষপূর্তির দিনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশের কর্মসূচী দেয় বিএনপি। ওই স্থানসহ রাজধানীর আরও কয়েক জায়গায় সমাবেশ ডাকে আওয়ামী লীগ। অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে দু’দলই। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হয়। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাসিং আউট প্যারেড উদ্বোধন করে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জননিরাপত্তা বিঘ্নের যে কোনো আশঙ্কা থাকলে কোনো দলকেই ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেবে না পুলিশ। নিরাপত্তা বিশ্লেষণ প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার।






