চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্যসেবা দেবে ডিজিটাল হাসপাতাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 30, ডিসেম্বর 2021
in স্বাস্থ্য
A A
নিরাপত্তাকর্মীরা স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিট ফোর্সের ১৩ হাজার ৫০০ নিরাপত্তাকর্মীর জন্য মানসম্পন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে ৪০ হাজার টাকারও বেশি ফ্রি চিকিৎসা ক্যাশব্যাক দিতে যাচ্ছে ডিজিটাল হাসপাতাল।

সম্প্রতি, এলিট ফোর্সের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ভিত্তিক উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস (ডিএইচ)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজিটাল হাসপাতাল জানায়, বিভিন্ন খাতের গ্রাহকদেরকে নিরাপত্তা দেয়ার এই দায়িত্ব পালনের স্বার্থে এলিট ফোর্সের নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস এসব নিরাপত্তাকর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সাশ্রয় প্যাকেজের আওতায় ডক্টর কল, চিকিৎসা ব্যয়ের জন্য ৪০ হাজার টাকার ফ্রি হেলথ ক্যাশব্যাক এবং দেড় লক্ষ টাকার ফ্রি লাইফ ইন্স্যুরেন্স প্রদান করতে যাচ্ছে। এলিট ফোর্সের নিরাপত্তাকর্মীরা এখন থেকে তাদের প্রয়োজনে অর্থ সংক্রান্ত কোনো দুশ্চিন্তা ছাড়াই যে কোনো সময় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এ প্রসঙ্গে ডিজিটাল হাসপাতালের সিসিও অ্যান্ড্রু স্মিথ বলেন, “জনগণ ও সম্পত্তি সুরক্ষিত রাখার মাধ্যমে নিরাপত্তাকর্মীরা সমাজে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকেন। নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্যসেবা সহায়তার প্রয়োজন হয়।তাই, এলিট’র সাথে অংশীদারিত্ব করতে পেরে এবং তাদের নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্য সহায়তা ও সুরক্ষা প্রদানের সুযোগ পেয়ে ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস গর্বিত।”

নিরাপত্তাকর্মীদের স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠানটি নিজেদের সামাজিক ব্র্যান্ড ডিজিটাল হসপিটালের মাধ্যমে এলিট ফোর্সের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ, পরিচালক শরীফ শাহাম, পরিচালক শরীফ শেম্বিল, হেড অব এইচআর মোকাম্মেল হাসান এবং ডিজিটাল হেলথকেয়ার সলিউশানসের পক্ষ থেকে ফাইন্যান্স অ্যান্ড অপারেশনসের পরিচালক ফিরোজ আহমেদ খান, হেড অব বিটুবি, পার্টনারশিপ, প্রজেক্টস অ্যান্ড লয়্যালটি মোহাম্মদ মোবাইদুর রহমান, বিটুবি’র লিড ম্যানেজার পারভেজ আহমেদ এই চুক্তিস্বাক্ষরে অংশ নেন।

Tags: এলিট ফোর্সডিজিটাল হাসপাতাল
Previous Post

কেমন গেল মেসি-রোনালদোর ২০২১, পরিসংখ্যান যা বলছে

Next Post

থার্টি ফার্স্টে সন্ধ্যায় বন্ধ বার, রাত ১০টায় বন্ধ ফাস্টফুডের দোকান: ডিএমপি

Next Post
ডিএমপি কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্টি ফার্স্টে সন্ধ্যায় বন্ধ বার, রাত ১০টায় বন্ধ ফাস্টফুডের দোকান: ডিএমপি

বাংলাদেশ যুব ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ব্যর্থতায় সেমিতে স্বপ্নভঙ্গ যুবাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT