চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবে দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে জিতের ‘প্যানথার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

কোনো রকম প্রচার প্রচারণা ছাড়াই একেবারে আচমকা বাংলাদেশের ৫০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল কলকাতার জনপ্রিয় নায়ক জিত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্যানথার’।

সাফটা চুক্তির মাধ্যমে দেশব্যাপী ছবিটি শুক্রবার (৬ সেপ্টেম্বর) মুক্তি দিয়েছে তিতাস কথাচিত্র।

প্রতিষ্ঠানের কর্ণধার আবুল কালাম আজাদ শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মিসড কল’ ছবির বিনিময়ে বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে ‘প্যানথার’। ঢাকার মধুমিতা, পুনম, এশিয়াসহ ৫৬টির মতো সিনেমা হলে চলছে জিতের এই ছবি।

সাফি উদ্দিন সাফির পরিচালনায় বাপ্পী চৌধুরী অভিনীত ‘মিসড কল’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৩ মার্চ। অন্যদিকে, জিতের প্যানথার মোটামুটি নতুন ছবি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল ১৪ আগস্ট ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে।

এদিকে জিতের ছবি নিরবে মুক্তি দেয়া প্রসঙ্গে আবুল কালাম জানান, আমদানি ছবি মুক্তি দিতে অনেক ঝামেলা পোহাতে হয়। মিডিয়াতে জানাজানি হলে অদৃশ্য বাঁধা আসে, যাতে বাইরে ছবি এদেশে না চলে। ওইসব বাঁধা পার হতে মাস দুয়েক সময় লাগে। এরমধ্যে ওপারের ছবি পাইরেসি হয় বা অনলাইনে চলে আসে। যার ফলে দর্শক আর হলে এসে দেখে না। তাই নিরবে মুক্তি দিয়েছি।

যেহেতু কিছু মানুষ নিয়মিত হলে এসে এখনো ছবি দেখছে, অথচ সে তুলনায় আমাদের এখানে ছবি হচ্ছে না। তাই আমাদের ছবি সংকটের কারণে কলকাতার ছবি এনে চালাচ্ছি। বলছিলেন তিতাস কথাচিত্রের এই কর্ণধার।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ছবির ব্যবসার সঙ্গে জড়িত। মোট ৩১ টি ছবি প্রযোজনা করেছি। এখন প্রযোজনা করলে টাকা ফেরতের সম্ভাবনা কম। তাই গত কয়েকবছর ধরে ছবি আমদানি করছি। চ্যাম্প, সুলতান, বলো দুগ্গা মাঈকি, তোমাকে চাই, গার্লফ্রেন্ড ছবিগুলো আমার হাউজ থেকে মুক্তি পেয়েছে।

Tags: কলকাতাগার্লফ্রেন্ডজিততোমাকে চাইবাপ্পীলিড বিনোদনসাফটাসুলতান
Previous Post

পরিবারের জন্য গান থেকে অবসর!

Next Post

টাঙ্গাইলে প্রবাসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Next Post

টাঙ্গাইলে প্রবাসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

যুব এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT