চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্নচাপে সারাদেশে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 21, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও দেশের সব নদী বন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা কয়েকদিনের বৃষ্টিতে মাওয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সারাদেশের লঞ্চ চলাচল। বরিশাল, চাঁদপুর, ভোলা থেকে কোন লঞ্চ বা ফেরি চলাচল করছে না।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে চলছে দমকা ঝড়ো বাতাসের সাথে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত। পটুয়াখালীর চর, মহিপুর-আলীপুর মৎস্য বন্দর ও জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লালুয়া, নিজামপুর, চরমোন্তাজ, মির্জাগঞ্জ, দশমিনা, চালিতাবুনিয়ায় বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী শহরে বৃষ্টিপাত হয়েছে ১৬৪.২ মিলিমিটার। রাতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারে উপকূলের অর্ধশতাধিক চর, মহিপুর-আলীপুর মৎস্য বন্দর ও জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে অসংখ্য মাছের পুকুর ও বিস্তীর্ণ আমন ক্ষেত। কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

সাগর উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে কবাই নদীর চরে সতরাজ এলাকায় ৫ শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ঢাকা থেকে পটুয়াখালীগামী দোতলা লঞ্চ এম. ভি দ্বীপরাজ-টু। লঞ্চটি উদ্ধারে পটুয়াখালী থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে উদ্ধারকারী লঞ্চ রওনা হয়েছে।

Tags: নিম্নচাপবৃষ্টিবৃষ্টিপাতভারী বৃষ্টিপাত
Previous Post

শনিবার থেকে গুলশান কার্যালয়ে বসবেন খালেদা জিয়া

Next Post

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হবেন কিয়ারোস্তামি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হবেন কিয়ারোস্তামি

তিনজন যুবক বাঁশের গুচ্ছ প্রস্তুত করছে, পাশে জলাধার ও সবুজ গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ছে সংরক্ষিত বনাঞ্চলের লাখ লাখ মেট্রিক টন গাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT