চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ হাতে বানানো স্বপ্নের মুসা প্রাসাদ

জাকির সবুজ by জাকির সবুজ
3:39 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2020
in মাল্টিমিডিয়া, লিস্ট
A A

মুসা প্রাসাদটি লেবানানের দেইর আল কামার ও বিটিডডাইন পাহাড়ের মাঝে অবস্থিত। মাত্র ১৪ বছর বয়সেই মামারী নিজের প্রাসাদ তৈরির পরিকল্পনা করেছিলেন। মামারীর ছেলে জিয়াদ আল মামারী বলেন, বাবা একদিন স্কুলে একটি প্রাসাদের ছবি আঁকেন। কিন্তু তাঁর শিক্ষক সেই ছবিটি ছিঁড়ে ফেলেন। মামারী সেই ছেঁড়া টুকরোগুলো কুড়িয়ে নেন এবং বাস্তবে প্রাসাদটি করার প্রতিজ্ঞা করেন। মামারী প্রাসাদটিতে তাঁর ছোটবেলার সেই ঘটনাটিও তুলে ধরেছেন। পরিকল্পনা অনুযায়ি ১৯৬২ সালে মামারী তার স্বপ্নের প্রাসাদটির ভিত্তি স্থাপন করেন। লেবাননের শাসক আমির বাশির শিহাব দ্বিতীয়কে উৎসর্গ করে প্রাসাদটি নির্মাণ করেছিলেন। ইট ও খোদাইকৃত নকশার মাধ্যমে ৩৫০০ বর্গফুটের প্রাসাদটি তৈরি করেন।  প্রতিটি পাথরে রয়েছে ভিন্ন ভিন্ন নকশা। প্রাসাদটিতে ৩০ এর অধিক কক্ষ রয়েছে এবং ১৫০ টির অধিক মূর্তি। প্রতিটি মূর্তি মামারী নিজ হাতেই তৈরি করেছেন। যেখানে লেবাননের সামাজিক, ঐতিহাসিক ও গ্রামীণচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রাসাদটি নর্মিাণের সময় মামারী প্রবেশ দরজাটি ছোট করে তৈরি করেছিলেন যেন তাঁর শিক্ষকরা ভেতরে প্রবেশ করার সময় মাথা নিচু করে প্রবেশ করে। প্রাসদটির দরজায় লেখা আছে, আমি এখানে তরুণ হিসেবে প্রবেশ করেছি এবং বুড়ো হয়ে বের হয়েছি। ১৯৬৯ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় ১০০০ জন পর্যটক বেড়াতে আসেন।

Tags: চ্যানেল আইচ্যানেল আই অনলাইনলেবানান
Previous Post

মুক্তির আড়াই বছর পর এবার ইউটিউবে ‘ঢাকা অ্যাটাক’

Next Post

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক তিন বই

Next Post

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক তিন বই

যুক্তরাষ্ট্রে মহামারী আকারে করোনা ভাইরাস ছড়াতে পারে: সিডিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT