চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ নিজ ক্যাম্পাসের সামনে ভ্যাট বিরোধী শিক্ষার্থীদের অবস্থান

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
11:34 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার ক্লাস বর্জন কর্মসূচি শুরু করছে। ইতোমধ্যে আসতে শুরু করেছেন আন্দোলনকারীরা এবং নিজেদের ক্যাম্পাসের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হচ্ছেন। তবে তাদের ঘোষণায় সড়ক অবরোধ কর্মসূচির শোনা গেলেও এখনো কোনো সড়ক অবরোধ করেনি তারা।

সে অর্থে কোনো সহিংস ‘অবরোধ’ কর্মসূচি নয় বরং নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছে আন্দোলনকারীরা। তবে যেসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাস্তা সংলগ্ন সেসব রাস্তায় অবস্থান কর্মসূচিতে যান চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন তারা।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা জানান, শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং ক্যাম্পাসের সামনে জড়ো হচ্ছেন। তারা নিজেদের ক্যাম্পাসের সামনেই অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী কাকন বিশ্বাস।

কাকন বলেন,‘ আজ আমরা ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে নিজেদের ক্যাম্পাসের সামনেই অবস্থান করবো। এতে রোড ব্লক হবে না। তবে যেসব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাস্তার পাশে সেখানে অবস্থান কর্মসূচিতে রাস্তা আটকে যেতে পারে ’।

ধানমণ্ডি এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনকারী শিক্ষার্থীরাও জড়ো হতে শুরু করেছেন নিজ নিজ ক্যাম্পাসের সামনে। ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। রাস্তার পাশে ক্যাম্পাস হওয়ায় অবস্থান কর্মসূচিতে রাস্তা বন্ধ রাখা হবে বলে জানান আন্দোলনকারীরা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আন্দোলনকারীরা বসুন্ধরা গেট এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

Tags: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
Previous Post

‘রুখে দাঁড়ানো’র প্রত্যয়ে লেবার পার্টির নেতৃত্বে করবিন

Next Post

ভূমধ্যসাগরে নিখোঁজ সোহাগের পরিবারের আহাজারি থামেনি

Next Post

ভূমধ্যসাগরে নিখোঁজ সোহাগের পরিবারের আহাজারি থামেনি

মক্কায় ক্রেন দুর্ঘটনায় মারা গেছেন এক বাংলাদেশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT