চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ এলাকা টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ শেষ করলেন কাজী হায়াৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 09, মার্চ 2022
in বিনোদন
A A
কাজী হায়াৎ টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা' শেষ করলেন, সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি চলচ্চিত্র কাজী হায়াত তার ৫১তম ছবি ‘জয় বাংলা’র শুটিং শেষ করলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এর আগে ঢাকার এফডিসি, মধুর ক্যান্টিংসহ বেশ কিছু লোকেশনে ছবিটির শুটিং করেন বর্ষিয়ান এ চিত্রপরিচালক। এবার শেষ লটের শুটিং নিজ এলাকায় শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি।

কাজী হায়াতের নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। দীর্ঘ ক্যারিয়ারে তিনি এবারই প্রথম সেখানে শুটিং করলেন। নিজ এলাকায় শুটিংয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খানিকটা আবেগ প্রকাশ করলেন ‘দাঙ্গা’, ‘আম্মাজান’, ‘বীর’ ছবির পরিচালক কাজী হায়াৎ।

তিনি বলেন, চোখের সামনে ছোটবেলার হাজার স্মৃতি ভাসছে। যেখানে শুটিং করছি এসব জায়গা আমার চির চেনা। নিজের জন্মস্থানে আমার শুটিংয়ের ইচ্ছা ছিল দীর্ঘদিনের। আগেও কয়েকটি ছবির শুটিংয়ের পরিকল্পনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনোটিরই হয়নি। এবার আমার আশা পূর্ণ হলো। শুটিং করতে গিয়ে অন্যরকম এক প্রশান্তি পেয়েছি।

১৯৬৯ সালের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে এটি প্রযোজনা করছেন মিঠু শিকদার। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’। লেখক, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।

ছবিটি নিয়ে দারুণ আশাবাদী হয়ে কাজী হায়াৎ বলেন, আমি সবসময় নিজের ছবিতে দেশ ও জাতির নিপীড়নের কথা তুলে ধরেছি। প্রতিটি ছবিতেই যুবকদের সত্যের পথ দেখিয়েছি। এ ছবিটিও তার ব্যতিক্রম নয়। আমি মন দিয়ে ছবিটি নির্মাণ করছি। একটি গানের শুটিং শুটিং বাদে পুরো কাজ শেষ হয়েছে। পরিকল্পনা আছে আগামী বিজয় দিবসে ছবিটি মুক্তি দেয়ার।

‘জয় বাংলা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুল প্রমুখ।

শ্রাবণ শাহ বলেন, তিনদিন টুঙ্গিপাড়া এলাকায় শুটিং করে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছি। হায়াৎ স্যার নিজেও এই লটে অভিনয় করেছেন। ছোট থেকে তার সিনেমা দেখে বড় হয়েছি। সেই মানুষটার পরিচালনায় কাজ করতে পেরে সত্যি সৌভাগ্যবান মনে করছি।

Tags: কাজী হায়াতগোপালগঞ্জজয় বাংলাজাহারা মিতুবাপ্পী চৌধুরীলিড বিনোদনশ্রাবণ শাহ
Previous Post

একুশে বইমেলায় আরিফ রহমানের ‘পরবাসে বন্ধু আমার’

Next Post

জান্নাতুল বাকেয়া কেকার ‘বিভূঁইয়ে সাংবাদিকতা’

Next Post
বইয়ের কভার যেখানে লেখা 'প্রিয় দেশ শান্তি' এবং ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জান্নাতুল বাকেয়া কেকার 'বিভূঁইয়ে সাংবাদিকতা'

দীঘি ওজন কমানোর জন্য ব্যায়াম করছেন, ফিটনেস ক্লাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন কমাচ্ছে দীঘি, আসছেন আকর্ষণীয় ফিগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT