চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ২৮ তম জন্মদিনে অন্য রূপে আলিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 15, মার্চ 2021
in বিনোদন
A A
আলিয়া নিজের ২৮ তম জন্মদিনে নতুন রূপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন আগেই সঞ্জয় লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’র টিজারে দুর্দান্ত লুকে আলিয়া ভাটকে দেখেছেন দর্শক। প্রশংসা পাচ্ছেন সব শ্রেণির দর্শকদের কাছ থেকে। আরো একবার অন্য আলিয়াকে দেখা গেলো এবার!

তবে সেটা তার আরেক ছবি ‘আরআরআর’ এর ফার্স্ট লুকে! যা নির্মাণ করতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি।

অনেকদিন ধরেই এই ছবিটি মুক্তির প্রতিক্ষায় রয়েছেন দর্শকরা। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই ছবিটির মূল কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক। আর এবার প্রকাশ্যে এলো ‘সীতা’ চরিত্রে আলিয়া ভাটের ফার্স্ট লুক!

সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নিজের ২৮ তম জন্মদিন উপলক্ষে নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করেন আলিয়া। ‘সীতা’র লুকে আলিয়াকে যে বেশ ভিন্নভাবে পর্দায় দেখা যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

আলিয়া ছাড়াও ‘সীতা’ চরিত্রে তার লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক এস এস রাজামৌলি সহ ছবিটির তারকা রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ সহ আরো অনেকেই।

একই সাথে আলিয়ার এই লুকের প্রশংসায় পঞ্চমুখ ছবিটির পরিচালক ও তারকারা।

অলিয়া ভট্টের নতুন রূপের ছবি, নিজের ২৮ তম জন্মদিনে বিশেষ পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত স্বাধীনতা পূর্ববর্তী ১৯২০ দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবিতে উঠে আসবে সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন। যেখানে আদিবাসী নেতা কোমারাম ভীম চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। অপরদিকে আল্লুরি সীতারাম রাজু চরিত্রে দেখা যাবে রাম চরণকে।

তামিল, তেলেগুর পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। যার বাজেট ৪০০ কোটি রুপিরও বেশি বলে গুঞ্জন আছে।

Tags: আরআরআরআলিয়াআলিয়া ভাটএস এস রাজামৌলিজুনিয়র এনটিআরফার্স্ট লুকরামচরণ
Previous Post

হাঁটুতে চোট, প্রস্তুতি ম্যাচে নেই মোসাদ্দেক

Next Post

বেসরকারিকরণের প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকে ধর্মঘট

Next Post
বাংলাদেশের ব্যাংকগুলোতে ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারিকরণের প্রতিবাদে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকে ধর্মঘট

কলেজ শিক্ষার্থীর ছবি, আত্মহত্যার ঘটনা সম্পর্কিত নয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT