চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের সিনেমার পোস্টার লাগাচ্ছেন সিয়াম-পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 04, জানুয়ারি 2022
in বিনোদন
A A
সিয়াম ও পূজা সিনেমার পোস্টার লাগাচ্ছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীক্ষিত বিগ বাজেটের ‘শান’ সিনেমার মাধ্যমে শুরু হচ্ছে ২০২২ সালে দেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সূচনা। ৭ জানুয়ারি (শুক্রবার) মুক্তি প্রতীক্ষিত নিজেদের ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সিয়াম ও পূজা। আর তাইতো সিনেমা মুক্তি সামনে রেখে দেয়ালে দেয়ালে ‘শান’ এর পোস্টার লাগানোতে নেমে পড়লেন এই দুই তারকা!

‘শান’ মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন সিয়াম-পূজা। সেই ধারাবাহিকতায় সোমবার মাঝরাতে এফডিসি ও মগবাজার এলাকায় দেয়ালে দেয়ালে নিজ হাতে ‘শান’এর পোস্টার লাগাতে দেখা গেল তাদের। এ সময় সিনেমাটির পরিচালক এম রাহিম ও শান টিম উপস্থিত ছিলেন।

সিয়াম বলেন, শানের মাধ্যমে অভিনয় জীবনে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। কতটা পরিশ্রম করে ছবিটি করেছি তা এটি দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগছে নতুন বছরটা দারুণ একটা ছবির মাধ্যমে শুরু হচ্ছে। সারাদিন শুটিং করার পর রাতে সবাই মিলে পোস্টার লাগাচ্ছি। আশা করি দর্শকরা সিনেমা হলে ছবিটি দেখতে আসবেন।

পূজা বলেন, রাত একটা পর্যন্ত ‘শান’ এর পোস্টার লাগিয়েছি। ছবিটি নিয়ে আমাদের সবারই বাড়তি প্রত্যাশা কাজ করছে। ছবিটির নির্মাণ, গল্প সব কিছুই দর্শকদের হলে টানবে বলে আমার বিশ্বাস।

সিয়াম-পূজা ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

মানব পাচারের মতো সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনী সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। আজাদ খান বলেন, ‘শান’ এর মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। নতুন বছরে ‘শান’ মুক্তির মাধ্যমে বাংলাদেশের ছবির শুভ সূচনা শুরু হবে।

‘শান’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

Tags: অরুণা বিশ্বাসআরমান পারভেজ মুরাদএফডিসিএম রাহিমচম্পাডনতাসকিন রহমানদেয়ালনাদের চৌধুরীপূজাপোস্টারমিশা সওদাগরমুক্তিলিড বিনোদনশানসিয়াম আহমেদসৈয়দ হাসান ইমাম
Previous Post

পূর্বাচলে জমে উঠছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা

Next Post

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টিসিবি’র ২৫ দিনের বিশেষ কার্যক্রম

Next Post
টিসিবির পণ্য বিক্রির জন্য ভিড়, তেল ও খাদ্য সামগ্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে টিসিবি’র ২৫ দিনের বিশেষ কার্যক্রম

সাহিত্য ও সংগীতের আড্ডায় অংশগ্রহণকারী তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অরুন্ধতিকে উৎসর্গ করে ‘ইংক’ এর সাহিত্য ও সংগীত আড্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT