চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের রেকর্ডই ভাঙলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

১২তম ওভারের শেষ বলটি এনামুল হক বিজয়ের প্যাডে লাগিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন না। উল্লসিতভাবে আঙুল নেড়ে নিজেই যেন জানিয়ে দিলেন ‘রেকর্ড হয়ে গেছে’! পরে আম্পায়ারও আঙুল তুলে জানিয়ে দিলেন এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া উইকেটটি পেয়ে গেছেন সাকিব আল হাসান।

ফাইনালের আগে রেকর্ড থেকে এক উইকেট দূরে ছিলেন সাকিব। এনামুলকে ফেরানোর পরে নামের পাশে যোগ হয়ে গেছে ২৩ উইকেট। তাতে নিজের রেকর্ডই ভেঙেছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। গত আসরে ২২ উইকেট নিয়ে সেবারের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব। সেটাই ছিল বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার শীর্ষ তালিকায়।

চলতি আসরে সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ, রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও ঢাকায় সাকিবের সতীর্থ পেসার রুবেল হোসেন ২২ উইকেট নিয়ে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। সাকিব আবারও সেটা নিজের করে নিলেন ফাইনালের মঞ্চে।

এবার ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন সাকিব। তাসকিন, মাশরাফী, রুবেলরা একধাপ পেছনে পড়ে থাকলেন।

মাশরাফী-তাসকিন-রুবেলের থেকে আরেক জায়গায় অনন্য সাকিব। তিনি যে ব্যাটে-বলে জ্বলেছেন। সর্বোচ্চ উইকেট, সঙ্গে ১৫ ম্যাচে ২৯৮ রান করে টুর্নামেন্ট সেরার লড়াইয়ে নিজেকে সবার ওপরেই রেখেছেন ঢাকার কাপ্তান।

Tags: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

‘সেখানেই সিদ্ধান্ত নেওয়া হলো, আমরা ১৪৪ ধারা মানব না’

Next Post

শাহবাগের অবরোধ তুলে নিলো আন্দোলনকারীরা

Next Post

শাহবাগের অবরোধ তুলে নিলো আন্দোলনকারীরা

বাংলাদেশের ১৮০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT