চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজের মেয়েকে আবার সম্মানী দেব কি!’

হাসান আহমেদ by হাসান আহমেদ
9:23 অপরাহ্ন 31, জানুয়ারি 2018
in বিনোদন
A A
চিরায়ত বাঁধনে বাবা-মেয়ে

চিরায়ত বাঁধনে বাবা-মেয়ে

‘অন্যদের জন্য যে এফোর্ট দেই বাবার ক্ষেত্রেও একই এফোর্ট দেই। তবে ব্যাক অব দ্য মাইন্ড বাবা বিষয়টিও কাজ যে করেনা তা কিন্তু নয়। বাবার লেখার ধরণ চিন্তার ধরণ যেহেতু জানি, ফলে প্রচ্ছদ করতে সুবিধা হয়।’ বইমেলায় বাবা আবুল হায়াতের চারটি বইয়ের প্রচ্ছদ করেছেন মেয়ে বিপাশা হায়াত। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পাশ করা চিত্রশিল্পী বিপাশা হায়াত। যদিও তিনি খ্যাতিমান তার অভিনয়গুণে।

বাবার লেখা যে বইগুলোর প্রচ্ছদ করেছেন সেগুলো হল ‘এসো নীপবনে’, ‘জীবন খাতার ফুটনোট’, ‘ঢাকামি’ এবং ‘মিতুর গল্প’। বিপাশা জানান, বাবার সব বইয়ের প্রচ্ছদই তার করা।

‘নিজের লেখা প্রকাশ পাচ্ছে বইমেলাতে?’ প্রশ্নে বিপাশা হায়াত বলেন, না। আমি তো লিখিনা।’ প্রশ্ন আর বাড়ানোর ইচ্ছা করেনা এত ভালো যিনি নাটকের গল্প লেখেন তিনি কেন উপন্যাস-গল্প-কবিতায় হাত বাড়াননা তা প্রশ্নের দাবী রাখলেও সব প্রশ্ন যেমন করতে হয়না তেমনি উত্তরও আশা করতে হয়না।

এ তো গেল শিল্পী মেয়ের প্রসঙ্গ। একই প্রসঙ্গে ধরা হয় বাবা শিল্পী আবুল হায়াতকে। ‘শিল্পী নাকি মেয়ে কোনটা প্রাধান্য পায়?’ সহাস্যে গর্বিত বাবা বলেন, ‘দুটোই’। ‘সম্মানী দেন তো শিল্পীর? নাকি মেয়ে বলে ফাঁকিবাজি?’ প্রশ্নে আবারও প্রাণখোলা হাসির আওয়াজ ফোনের ওপারে। ‘নিজের মেয়েকে আবার সম্মানী দেব কি? হ্যাঁ, একটা ধন্যবাদ সম্মানী দেই ভালো হয়েছে জানিয়ে।’

এ পর্যন্ত ২৭/২৮টি বই বের হয়েছে জানিয়ে আবুল হায়াত চ্যানেল আইকে বলেন, আমার ৯০-৯৫ ভাগ বইয়ের প্রচ্ছদ বিপাশার করা। ও যখন চারুকলায় ভর্তি হয় তারপর থেকে আমার বইয়ের প্রচ্ছদ আর কেউ করেনি। প্রথম বইয়ের মলাটে এঁকেছিল মাসুক হেলাল। ৮৭/৮৮ সালের দিকে। তখনও চারুকলায় ভর্তি হননি বিপাশা।

বইগুলো কি পত্রিকায় প্রকাশিত কলামগুলোর সংকলন?’ প্রশ্নে আবুল হায়াত জানান, প্রথম আলো (২০০২-০৪)-তারকালোক(১৯৮৮-৯০)সহ বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া কলাম নিয়ে তিনটি বই বের করছে অনন্যা। ‘মিতুর গল্প’ তিনটি গল্পের সংকলন। যা বের করছে শব্দশিল্প।

Tags: আবুল হায়াত
Previous Post

জমিরউদ্দিন সরকারকে ঘিরে নানা রহস্য

Next Post

অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ

অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মনপুরার পর স্বপ্নজাল নিয়ে আসছেন সেলিম

‘মনপুরা সাফল্যের পরও দীর্ঘদিন প্রযোজক পাইনি, এটাই সত্যি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT