চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ‘বিয়ের খবর’ নিয়ে মুখ খুললেন হ্যাপি

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
5:38 অপরাহ্ন 19, অক্টোবর 2016
in বিনোদন
A A

নিজের ‘বিয়ের খবর’ বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন তিনি বিয়ে করেননি এবং বিয়ে করলে তা অবশ্যই সবাইকে জানিয়ে করবেন।

এর অাগেও ক্রিকেটার রুবেলকে জড়িয়ে নানা খবরের কারণে মডেল ও অভিনেত্রী হ্যাপি সংবাদের শিরোনাম হয়েছেন।

বুধবার সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে হ্যাপির ছোট বোন পপির বরাতে প্রকাশিত হয় হ্যাপির বিয়ের খবর। প্রকাশিত ওই খবরে জানানো হয়, গত সোমবার রাতে মিরপুরের রূপনগরে বিয়ে হয় হ্যাপির। বিয়ের পর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি বিতরণও করা হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসার শিক্ষক।

তবে বিয়ের এমন খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন আলোচিত এ মডেল।

ফেসবুকে হ্যাপি লিখেছেন, আমার বিয়ে হয়নি! আমার বাসার লোকদের মাধ্যমে জানতে পারলাম “গোপনে বিয়ে সারলেন হ্যাপী” এই শিরোনামে নিউজ যাচ্ছে! বিষয়টা পাত্তা দিবো না ভেবেছিলাম, কিন্তু এত বাড়াবাড়ি হচ্ছে যে, অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে!

বিয়ের নিউজ নিয়ে হ্যাপি লিখেছেন, আসল ঘটনায় আসি! যে বিয়ের বরাতে নিউজ হচ্ছে, যে তারিখ ও সময় উল্লেখ করে, সেটা আসলে বিয়ে নয়। আমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছে, তবে সেটা পাকা কথাবার্তা নয়। আর কাবিন-টাবিন অনেক পরের কথা। আল্লাহ চাইলে হবে, না হলে না।

দৈনিক পত্রিকাগুলো ও অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে একটা অনুরোধ যে, পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো খবর প্রকাশ করবেন না।

বিঃদ্রঃ আল্লাহ যেদিন আমার বিয়ের ফায়সালা করবেন সেদিনই জানিয়ে দিবো ইনশাআল্লাহ!happy

Tags: হ্যাপি
Previous Post

যাত্রী সেবা বাড়াতে বিমান চেয়ারম্যানের নির্দেশ

Next Post

ফেসবুক প্রোফাইল ছবিতে আওয়ামী লীগের সম্মেলন

Next Post

ফেসবুক প্রোফাইল ছবিতে আওয়ামী লীগের সম্মেলন

ইতালির ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT