চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের বাংলোর গাছে গাছে পাখির বাসা বাঁধলেন জেলা প্রশাসক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:33 অপরাহ্ন 04, অক্টোবর 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণ-প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালবাসা ও পাখিদের প্রতি প্রেম থেকে নিজের বাংলোর গাছে গাছে পাখির বাসা বাঁধলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

রোববার সকালে নিজের বাংলোতে পাখির বাসা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ কক্সবাজারে ‘গাছে গাছে নিশ্চিত করি পাখির নিরাপদ আবাস’ শ্লোগানে পাখির ১০ হাজার বাসা স্থাপনের কার্যক্রম শুরু করে।

এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘সাগর-নদী-ঝর্ণা-পাহাড়-গাছগাছালি সমৃদ্ধ প্রকৃতির অপরূপ কক্সবাজারে আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। কিন্তু নানা কারণে সেই সব পাখি এখন আর দেখা যায় না। যার কারণে পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্তপ্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে কাজ করছি।’

“পর্যায়ক্রমে পুরো কক্সবাজারের সরকারি-বেসরকারি অফিস-আদালত, বাসস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগানবাড়ি, রাস্তার পাশের গাছে গাছে তা ছড়িয়ে দেয়া হবে। এসব পাখির বাসা রক্ষণাবেক্ষণ এবং পাখি শিকার বন্ধেও আমরা কাজ করবো।”

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। পরিবেশ প্রকৃতির জন্য কক্সবাজার এক অনবদ্য ভাণ্ডার। কিন্তু নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে। পাখির প্রতি ভালোবাসার অংশ হিসেবে এনভায়রনমেন্ট পিপল এর এই উদ্যোগ কক্সবাজারকে পাখির অভয়ারণ্যে পরিণত করবে বলে আশা রাখছি।

এমন সৃষ্টিশীল কাজে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

Tags: নিরাপদপাখিপাখির বাসা
Previous Post

কূটনৈতিক সম্পর্কের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ-চীনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

Next Post

করোনাকালেও প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস

Next Post
বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ কাজের দৃশ্য, জলরাশির মধ্যে স্থাপনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালেও প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর লোগো, স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে দেশে আরও ২৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT