চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের ‘আইডল’কে টপকে আরেক রেকর্ডের সামনে আলিম দার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 13, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের সর্বোচ্চ টেস্ট ইনিংসের সাক্ষী তিনি। অস্ট্রেলিয়ার ৪৩৪ তাড়া করে সাউথ আফ্রিকার অবিস্মরণীয় ওয়ানডে ম্যাচ জয়েরও। সেই আলিম দার নিজেই এখন বিশ্বরেকর্ডের মালিক। অনফিল্ড আম্পায়ার হিসেবে টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনারের সবচেয়ে বেশি ১২৮ টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ড।

পার্থে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। দুই দেশের গোলাপি টেস্টের মধ্যে দিয়েই এই রেকর্ড করেন ৫১ বছরের পাকিস্তানি আম্পায়ার। তিনি এই নিয়ে ১২৯তম টেস্ট খেলাচ্ছেন।

ম্যাচের আগেই আইসিসিকে দেয়া সাক্ষাতকারে আলিম দার বলেছেন, ‘এটা একটা এমন মাইলস্টোন, ক্যারিয়ার শুরু করার সময় এই রকম কিছু করব, কখনো ভাবিনি। মাঠে যখন আম্পায়ারিং করতে নামব, তখন একটা অন্যরকম অনুভূতি অবশ্যই হবে। আমার শহর গুজরানওয়ালা থেকে হাজার মাইল দূরে দাঁড়িয়েও অনেকের শুভেচ্ছা আমাকে ছুঁয়ে যাবে।’

আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলানো শুধু নয়, ওয়ানডে ক্রিকেটেও রেকর্ডের মুখে দাঁড়িয়ে আলিম। সাউথ আফ্রিকার রুডি কোয়ের্টজেন সবচেয়ে বেশি ২০৯ ম্যাচ খেলিয়েছেন। দু’ম্যাচ পেছনে দাঁড়িয়ে পাকিস্তানি আম্পায়ার।

আলিম বলেছেন, ‘স্টিভ বাকনার বরাবর আমার আইডল। যাকে সামনে রেখে এগোনোর চেষ্টা করেছি, সেই তারই রেকর্ড ভাঙছি, এর থেকে ভালো আর কী হতে পারে।’

ক্রিকেটার হিসেবেই এক সময় পরিচিত ছিল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। ১৭টা প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি। ছিলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ও লেগস্পিনার। কিন্তু ক্রিকেটার হিসেবে খুব বেশি দূর এগোতে না পারলেও আম্পায়ারিংকেই পেশা করে নিয়েছিলেন।

২০০০ সালে পাকিস্তানের মাটিতেই প্রথম খেলিয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচ। ওই ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। প্রথম টেস্ট খেলিয়েছিলেন ২০০৩ সালে, ঢাকায়। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচ ছিল সেটা।

১৯ বছর ধরে এই পাক আম্পায়ারের দারুণ উত্থান হয়েছে সব ফরম্যাটেই। ৪৬টা টি-টুয়েন্টি ম্যাচও খেলিয়েছেন আলিম দার। পাঁচবার হয়েছে আইসিসির সেরা আম্পায়ার। সেই তিনিই বলেছেন, ‘প্রায় দু’দশক ধরে আম্পায়ারিং করছি। অনেক অবিস্মরণীয় ঘটনাই দেখেছি চোখের সামনে। তার মধ্যে অন্যতম হল টেস্টে লারার ৪০০ নটআউট আর অস্ট্রেলিয়ার ৪৩৪ তাড়া করে সাউথ আফ্রিকার জয়।’

আইসিসির আম্পায়ার ও রেফারিদের সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ বলেছেন, ‘ক্রিকেট এখন এতটাই আধুনিক হয়ে গেছে যে, কোনো একজন আম্পায়ারের পক্ষে এতো ম্যাচ পরিচালনা করা সহজ নয়। সেখানে আলিমের আম্পায়ািরং শিক্ষণীয়। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনেও আলিম দার আম্পায়ারিংকে আরও এগিয়ে যাবেন।’

Tags: আলিম দার
Previous Post

দৈনিক সংগ্রাম সম্পাদককে পুলিশে সোপর্দ, কার্যালয়ে তালা

Next Post

মেধাবৃত্তি দিলো ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম

Next Post

মেধাবৃত্তি দিলো ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম

তামিম-পেরেরার ঝড়ে সহজ জয় ঢাকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT