চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের মাটিতে হোয়াইটওয়াশের শঙ্কায় হাথুরুসিংহের দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 25, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

২৩০ রানে অলআউট হয়েও খুব একটা শঙ্কিত মনে হলো না ইংল্যান্ডকে। কারণ প্রথম ইনিংসে ৯৬ রানের শক্ত এক লিড মিলিয়ে এরই মধ্যে লক্ষ্যটা শ্রীলঙ্কার জন্য বোঝা বানিয়ে ফেলেছে জো রুটের দল। নিজেদের বানানো উইকেটে লঙ্কানদের হোয়াইটওয়াশ এড়াতে করতে হবে ২৭৪ রান। হাতে আছে ৬ উইকেট ও দুইদিন।

কলম্বো টেস্টে তৃতীয় দিনে ২৩০ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ইংল্যান্ড। সঙ্গে প্রথম ইনিংসে ৯৬ রানের লিড যোগ হয়ে তাতে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য লক্ষ্যটা দাঁড়িয়েছে ৩২৭রানে।

যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কলম্বোতে স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে পারবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সংশয়। তৃতীয় দিনেই বড় বড় টার্ন পাচ্ছেন স্পিনাররা। চতুর্থ দিনে উইকেট যে তাই ব্যাটসম্যানদের জন্য ‘মাইন ফিল্ড’ হয়ে দাঁড়াবে তাতে কোন সংশয় নেই। এমন অবস্থায় যারা লড়াই করতে পারতেন টপঅর্ডারের সেরকম তিন ব্যাটসম্যানকেই ইতিমধ্যে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ইংলিশ বোলাররা। দুজন ফিরেছেন মঈন আলীর বলে। অন্যজন জ্যাক লিচের শিকার।

আগের দুই টেস্টে ধরাশায়ী হওয়ার পর হোয়াইটওয়াশ এড়াতে কলম্বোতে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। স্বাগতিকদের জন্য কেবল একটিই সুসংবাদ। ২০০১ সালে এই কলম্বোতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জিতেছিল লঙ্কানরা, যা এখনো রেকর্ড। ১৭ বছর পর নিজেদের মাটিতে আরেকবার তিনশো রান তাড়া করতে এবার কাঁপছে লঙ্কানরা।

Previous Post

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন মমতাজ

Next Post

নিরপেক্ষ না থাকলে সিইসির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ড. কামাল

Next Post

নিরপেক্ষ না থাকলে সিইসির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ড. কামাল

বিশ্বকাপের সেরা স্কোয়াডে জাহানারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT