চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 06, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ যেন নিজেদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে সেটাই চাই।’

বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রধান অনুষ্ঠানে তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করেন তিনি।

এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবা করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিএস ক্যাডারের ২৮ থেকে ৩৪তম ব্যাচের আইন ও প্রশাসনের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন ১২০ জন প্রশিক্ষণার্থী। পাঁচ মাস মেয়াদি এই বুনিয়াদি প্রশিক্ষণ শেষে একে একে ১০৭, ১০৮, ১০৯তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সমাপনী সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশিক্ষণ নেয়া নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান- নবীন কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের তাগিদ দেন। সন্ত্রাস জঙ্গিবাদ মাদক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কর্মকর্তাদের ভুমিকা চান তিনি।

২০০১ সালে তার হাত ধরেই বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিলো উল্লেখ করে তিনি গনতান্ত্রিক ধারা বজায় রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে তার নেওয়া দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে আহ্বান জানান।

Tags: নির্বাচনপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভোটলিড নিউজ
Previous Post

অরিত্রি আত্মহত্যা: দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

Next Post

ছাদকৃষি যেভাবে পরিণত হচ্ছে কৃষি কারখানায়

Next Post

ছাদকৃষি যেভাবে পরিণত হচ্ছে কৃষি কারখানায়

ওবায়দুল কাদের-আওয়ামী লীগ-মনোনয়ন

আওয়ামী লীগ-মহাজোটের 'চূড়ান্ত চিঠি' মনোনয়ন প্রাপ্তদের হাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT