চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষের স্বস্তি নষ্ট করছে বিএনপি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পর্দার পেছনে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে।

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা হালে পানি পায় নি।

১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাক্সিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকার বিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

এসময় ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিছু কর্মকর্তাদের সতর্ক করে বলেন তিনি বলেন, কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বলেন নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে বানাতে হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন জঙ্গি ইকবাল

Next Post

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

Next Post
আশুলিয়া থানা, ঢাকা জেলা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল নয়, মোস্তাফিজের কাছে দেশ আগে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT