চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেদেরই ঘাটতি দেখছেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স ট্রফি, সাউথ আফ্রিকা সফর ও সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টি-টুয়েন্টি সিরিজ, কোনোটাতেই ভাল করতে পারেনি বাংলাদেশের পেসররা। সাম্প্রতিক সময়ে পেসারদের নির্বিষভাবের পেছনে নিজেদেরই ঘাটতি দেখছেন তাসকিন আহমেদ। কোচদের প্রশংসায় ভাসালেও এই পেসার সামনে আনলেন নিজেদের ব্যর্থতাকে। কথা বলেছেন উত্তরণের পথ নিয়েও।

‘আসলে নিজেদের স্কিলের সমস্যা। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন, ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে।  বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কিনা; বুঝতে হবে। এখানে সুজন স্যার, ওয়ালশ, রিচার্ড বা সিনিয়র খেলোয়াড়রা ভালভাবেই দেখভাল করছেন। নিজেদের ফোকাস আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’

মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিধাস ট্রফি। টানা ব্যর্থতা কাটাতে পেসারদের বিশেষ ক্যাম্প শুরু করেছে বিসিবি। যেখানে অন্যান্যদের সঙ্গে আছেন  ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া তাসকিনও। কোর্টনি ওয়ালশের অধীনে ক্যাম্পে খুব ভাল কাজ হচ্ছে বলে জানালেন এই তরুণ তুর্কি।

‘আসলে ফাস্ট বোলারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভালো হচ্ছে। বলটা জায়গা মতো হচ্ছে কি না তার প্রতিটাতেই আমাদের মার্ক আউট করছেন ওয়ালশ। এখানে অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে।গতকাল থেকে শুরু হয়েছে, আজকে সবার উন্নতির হার ভাল। আশা করি, এটা সামনের সিরিজে অনেক সাহায্য করবে। এখানে আসলে সবার অ্যাকুরেসিকে প্রাধান্য দেয়া হচ্ছে। ভ্যারিয়েশনের মধ্যে  ইয়র্কার, স্লোয়ার, লেংথ বল, ওয়াইড ইয়র্কার… একেকটা দিন একেকটা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে।’

মূর্তিকারিগর

গতির ঝড় তুলে ১৯ বছর বয়সে জাতীয় দলে আবির্ভাব হয়েছিল তাসকিনের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গতি বাড়াতে পারেননি। উল্টো গতি কমেছে তার। ওয়ালশ এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। এবার গতির সঙ্গে বৈচিত্র্য বাড়ানোর মনছবি দেখছেন তাসকিন।

‘আসলে পেস আমার শক্তির জায়গা। সেই সাথে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসি। এমন না আমি ভালো করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। সামনে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রমাণ করতে পেরেছিলাম, সামনে নিজেকে আরো সমৃদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি। আসলে টি-টুয়েন্টি বা ওয়ানডে বলেন ব্যাটসম্যানরা অনেক আগ্রাসী। পিচও ব্যাটিং বান্ধব হয়। এখানে বোলারদেরও ভ্যারিয়েশন,অ্যাকুরেসি অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়েই কাজ করছি।’

Tags: তাসকিন আহমেদ
Previous Post

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ঢাবি খেলোয়াড়দের ওপর হামলা

Next Post

হুমকিতে ৭ লাখ রোহিঙ্গা শিশু: ইউনিসেফ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হুমকিতে ৭ লাখ রোহিঙ্গা শিশু: ইউনিসেফ

গ্রামীণ খেলাধুলার আধুনিকায়নে শাইখ সিরাজের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT