চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে নির্দোষ দাবি করলেন লালমাটিয়া ক্লাবের অধিনায়ক

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:52 অপরাহ্ন 07, মে 2017
in স্পোর্টস
A A
ফয়সাল আহমেদ বনি

ফয়সাল আহমেদ বনি

নিজেকে নির্দোষ দাবি করে বিসিবির কাছে চিঠি দিয়েছেন লালমাটিয়া ক্লাবের অধিনায়ক ফয়সাল আহমেদ বনি। পাঁচ বছরের নিষেধাজ্ঞা পাওয়া এই ক্রিকেটার রোববার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করে শাস্তির তুলে নেওয়ার জন্য আবেদন করেন।

কুষ্টিয়ার এই ক্রিকেটার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমার এখানে আসার উদ্দেশ্য বোর্ড যেন আমাকে ক্ষমা করে খেলার সুযোগ করে দেয়। ক্রিকেট নিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে বলেই এসেছি। সামনের দিকে ক্রিকেট নিয়ে যেন কিছু করতে পারি। আমি বোর্ডকে বলছি, ম্যাচে আমার কিছুই করার ছিল না। আমি কিছুই জানতাম না। একটা ম্যাচেই আমি ক্যাপ্টেন ছিলাম। বোর্ড যেন বুঝতে পারে আমি অন্যায় কিছু করি নাই। এজন্যই আসা।’

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৪ বলে ৯২ রান দিয়ে ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লালমাটিয়া ক্লাবের পেসার সুজন মাহমুদ। বিসিবির তদন্ত বলছে, দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছাকৃতভাবে ঘটানো এই কাণ্ডের পেছনে জড়িত ক্লাবটির কোচ, অধিনায়ক, কর্মকর্তারা। এজন্য লালমাটিয়া ক্লাবকে আজীবন, কোচ-ম্যানেজার ও অধিনায়ককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।

লালমাটিয়ার অধিনায়ক ফয়সাল সংবাদমাধ্যমকে জানালেন, তিনি আগে থেকে কিছুই জানতেন না। এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে হঠাৎই অধিনায়কের দায়িত্ব পান ২২ বছরের এই তরুণ। ওইদিন নিয়মিত অধিনায়ক নিলয় ইনডোর স্টেডিয়ামে অংশ নেন ইউনিভার্সিটি ক্রিকেট লিগের ম্যাচে। সেই ম্যাচেই বোলাররা যে এমন কাণ্ড ঘটাবেন তা জানা ছিল না ফয়সালের।

ফয়সালের দাবি, ‘বোলার সুজন মাহমুদ যখন ওয়াইড-নো বল দিয়ে যাচ্ছিলেন, তখন চেষ্টা করেছিলেন তাকে থামাতে। কিন্তু সফল হতে পারেননি। এক ম্যাচের এই অধিনায়ক জানালেন মাঠের খেলায় নিয়ন্ত্রণ ছিল না তার, ‘আমার নিয়ন্ত্রণে কিছু ছিল না। আমি বোলারকে বলছিলাম। আমার কথা শোনেনি। বোলার পরিবর্তনের কথা ভেবেছিলাম, কিন্তু ওভার শেষ না হলে তো সেটাও করার নিয়ম নেই।’

ক্রিকেটীয় ভৌতিক ওই কাণ্ডের পর খবরের শিরোনাম হন লালমাটিয়া ক্লাবের পেসার সুজন মাহমুদ। ৮৯ রান তাড়ায় ওয়াইড ও নো বলের বন্যায় এক্সিওম জিতে যায় চার বলেই। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে লালমাটিয়া ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়, পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদেই ক্রিকেটাররা ওরকম করেছে।

ক্লাবটির অধিনায়ক অবশ্য ভিন্ন কথাই বললেন, ‘আম্পায়ারিং… দুই-একটা ডিসিশন ভুল হতেও পারে। ওইদিন আম্পায়ারিং খারাপ হয়নি, মোটামুটি ভালই হয়েছে। টোটালি বলতে পারেন, আসলে হয়ে গেছে। কেউ বুঝতে পারেনি। আমি ক্যাপ্টেন ছিলাম। আমি নিজেও তো বুঝতে পারিনি। খেলা শেষে বুঝতে পেরেছি।’

ভুল কারণে আলোচিত ম্যাচটির আগেরদিন অন্য আরেকটি ম্যাচে ১.১ ওভারে ৬৯ রান দিয়েছিলেন ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসান। তার কপালেও জুটেছে ১০ বছরের নিষেধাজ্ঞা। আজীবন নিষিদ্ধ তার ক্লাব ফিয়ার ফাইটার্সাও।

Tags: ৪ বলে ৯২ রান
Previous Post

ক্ষমতায়নের কোন সমস্যায় নারীরা পা বাড়াচ্ছে জঙ্গিবাদের মতো কর্মকাণ্ডে?

Next Post

খুলনা বিভাগের ৭ জেলায় বিএনপির প্রতিনিধি সভা স্থগিত

Next Post

খুলনা বিভাগের ৭ জেলায় বিএনপির প্রতিনিধি সভা স্থগিত

ঐশী

ঐশীর আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ, রায় যেকোন দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT