চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে এখনো ২৩ বছরের মনে হয় স্টেইনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে সাউথ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারির থেকে আর এক ধাপ দূরে রয়েছেন ডেল স্টেইন। সাবেক অধিনায়ক শন পোলকের সঙ্গে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। দু’জনেরই ঝুলিতে রয়েছে ৪২১ উইকেট।

২০০৮ সালে পোলক অবসর নেয়ার পরে সাউথ আফ্রিকার কোনও বোলার এই পর্যায়ে পৌঁছাতে পারবেন, তা নিজেই এক সময়ে ভাবতে পারেননি স্টেইন নিজেও। তবে বিধ্বংসী পেসারের মত, সর্বোচ্চ উইকেট শিকারির তকমার চেয়ে অনেক বেশি কিছু করার ক্ষমতা রয়েছে তার মধ্যে।

বুধবার সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে স্টেন বলেছেন, ‘আমার মধ্যে এখনো অনেক উইকেট নেয়ার ক্ষমতা রয়েছে। পলির (পোলক) চেয়ে একটি উইকেট বেশি নিয়ে আনন্দ তো হবেই কিন্তু পরের উইকেটটি নেয়ার জন্য আগের মতো একইভাবে তৈরি থাকব। পলির থেকে একটি উইকেট বেশি নেয়ার জন্য ক্রিকেট খেলছি না। আমার বোলিংয়ে যেন দেশের লাভ হয়। সেটাই বরাবর চেয়ে এসেছি।’

আজ থেকে সাড়ে তিন বছর আগে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন। কিন্তু একের পর ইনজুরিতে ঠিকমতো আর মাঠেই নামতে পারেননি তিনি। গত সাড়ে তিন বছরে টেস্ট খেলেছেন মাত্র আটটি।

পোলক ৪২১ উইকেট নেন ১০৮ টেস্টে। আর এই সংখ্যক উইকেট পেতে স্টেইন খেলেছেন মাত্র ৮৮ টেস্ট। প্রোটিয়া পেসারের স্ট্রাইক রেট ঠিক ৪২। টেস্ট ক্রিকেটে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলাদের মধ্যে টেস্ট ইতিহাসের সেরা স্ট্রাইক রেটে তিনি আছেন ষষ্ঠ স্থানে।

বয়স হয়ে গেছে ৩৫। দলে রাবাদার মতো তরুণ পেসাররা রয়েছেন। তাহলে এই বয়সে তার মতো একজন গতিময় পেসার কতটা নেতৃত্ব দিতে পারবেন দলকে? স্টেইন বলছেন, ‘আমি অনেকবার ইনজুরিতে পড়েছি। এই ইনজুরি কতটা গুরুতর তা অনেকেই জানেন না। তবে যতবার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছি, ততবারই তরুণদের মতো উত্তেজনা নিয়ে ফিরেছি। আমার মনে, আমি সেই ২৩ বছরের তরুণই।’

Tags: ডেল স্টেইনলিড স্পোর্টস
Previous Post

গাইবান্ধা-১ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

Next Post

বিটিভির জন্মদিনে চ্যানেল আই এর শ্রদ্ধা

Next Post

বিটিভির জন্মদিনে চ্যানেল আই এর শ্রদ্ধা

অ্যাপয়েন্টমেন্ট লেটার

আফরান নিশো-মেহজাবীনের 'অ্যাপয়েন্টমেন্ট লেটার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT