চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজামীকে শোনাতে রায়ের কপি কারাগারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 09, মে 2016
in বাংলাদেশ
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।

এর আগে রায়ের কপি আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে রায়ের কপি ট্রাইব্যুনাল চেয়ারম্যান ও অন্য দুই সদস্য দেখার পর প্রয়োজনীয় আদেশ দিয়ে তা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

আইন অনুযায়ী এখন মতিউর রহমান নিজামীকে ওই রায়ের কপি পড়ে শোনানো হবে। যদি তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে সেভাবে বাকি প্রক্রিয়া এগোবে, না করলে এগোবে অন্যভাবে।

জামায়াতের আমীর মতিউর নিজামীর রিভিউর রায় খারিজ করে ৫ মে রায় দেন আপিল বিভাগ। এর ৪ দিনের মাথায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির স্বাক্ষরের পর ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হয় সেই রায়।

এর অাগে নিজামীর রিভিউ খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রকাশের কিছুক্ষণ পর বিশেষ খামে রায় ও রায় সংশ্লিষ্ট নথি নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে। চেয়ারম্যানসহ তিন সদসস্যের ট্রাইব্যুনালের বিচারপতিরা আদেশে স্বাক্ষরের পর প্রথমে স্বরাষ্ট্র ও আইন সচিব বরাবর পাঠানো হয়। এরপর দুটি খামে আদেশের আরও দুটি কপি লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।

২২ পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের জন্য আসামির একমাত্র সাজা মৃত্যুদণ্ড। এই পরিস্থিতিতে সাজা কমানোর সুযোগ নেই।

এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সংবাদ সম্মেলনে বলেন, রায় প্রকাশের মাধ্যমে নিজামীর বিচারের আইনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন প্রাণভিক্ষা না চাইলে ফাঁসির দণ্ডাদেশ দ্রুত কার্যকর করা হবে।

গতকাল রোববার রাত ১২টার কিছু আগে পুলিশি পাহারায় একটি এ্যাম্বুলেন্সে করে নিজামীকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের জন্য কারা অভ্যন্তরে নির্ধারিত কনডেম সেলেই রাখা হয়েছে তাকে।

Tags: মতিউর রহমান নিজামীযুদ্ধাপরাধীর বিচার
Previous Post

আট বছর পরে আবাহনীর ঘরে শিরোপা

Next Post

সবার জন্য উন্মুক্ত ‘পানামা পেপার্স’

Next Post

সবার জন্য উন্মুক্ত ‘পানামা পেপার্স’

ছোট্ট শরীরে তার ৩১টি আঙুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT