চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজস্ব অরবিটাল স্লটে কার্যকর হওয়ার অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 পূর্বাহ্ন 12, মে 2018
in তথ্যপ্রযুক্তি
A A

উৎক্ষেপণের ৩৩ মিনিট ৪৭ সেকেন্ডে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিট বা কক্ষপথে পৌঁছে দিয়েছে স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটের স্টেজ-টু।

এখন স্যাটেলাইটটি মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের অরবিটাল স্লটে কার্যকর হওয়ার অপেক্ষায়। নিজস্ব অরবিটাল স্লটে কার্যকর হতে সময় প্রায় ১ মাস সময় লাগতে পারে।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের পরপরই স্টেজ-১ চালু হয়ে ওপরের দিকে উঠতে শুরু করে প্রচণ্ড শক্তিতে মহাকাশের দিকে যায় ফ্যালকন নাইনের ব্লক ৫ রকেট। উৎক্ষেপণের উৎক্ষেপণের দেড় মিনিটের মাথায় ফ্যালকন-৯ ম্যাক্স কিউ অতিক্রম করে।

২ মিনিট ৪৮ সেকেন্ডে রকেটের স্টেজ-১ খুলে যায় এবং পুনরায় ব্যবহারযোগ্য এই অংশটি আটলান্টিকে স্পেসএক্সের ‘অফকোর্স আই স্টিল লাভ ইউ’ নামের ড্রোন শিপে নেমে আসে।

এরপর স্টেজ-টু কাজ শুরু করে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের মাথায়। এরপর মহাকাশযাত্রায় ৩৬ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছায়।

২০১৫ সালের জানুয়ারিতে রাশিয়ার ইন্টারস্পুটনিকের সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ বা অরবিটাল স্লট কেনা হয়।

Tags: বঙ্গবন্ধু স্যাটেলাইট
Previous Post

জয় বাংলা

Next Post

মহাকাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি: প্রধানমন্ত্রী

Next Post

মহাকাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি: প্রধানমন্ত্রী

মাহেলা উদয়াত্তে

হাথুরুসিংহের টেস্ট দলে ৩১ বছর বয়সী ব্যাটসম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT