চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪ মাসেও বাড়ি ফেরেনি শিশু মুরসালিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 29, নভেম্বর 2019
in - সেমি লিড, গোপালগঞ্জ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ:  

বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু হুসাইন মো: মুরসালিন ৪ মাসেও বাড়ি ফেরেনি। নিখোঁজ এই শিশু বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানতে পারেনি পুলিশ।

নিখোঁজ মুরসালিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১১নং সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

শিশু হুসাইন মো: মুরসালিনকে হারিয়ে নির্বাক তার মা-বাবা। পাগলপ্রায় বাবা-মায়ের রাত দিন কাটছে চরম হতাশার মধ্যে দিয়ে। যে কোনো কিছুর বিনিময়ে ফিরে পেতে চান তাদের একমাত্র শিশু সন্তান মুরসালিনকে।

পরিবার জানায়, গত ২ আগস্ট শুক্রবার বাড়ির পাশে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলো মুরসালিন। নামাজ শেষে সবাই বাড়িতে ফিরলেও মুরসালিন আর ফিরে আসেনি।

প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। সন্তানকে না পেয়ে বাধ্য হয়ে ১৮ আগষ্ট মুরসালিনের বাবা মোঃ বাচ্চু সরদার কাশিয়ানী থানায় ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন: আমডাকুয়া গ্রামের ছামাদ মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৬০), ছত্তার সরদারের ছেলে হারুন সরদার (৫৭), রাইতকান্দি গ্রামের নাজির শেখের মেয়ে বেদেনা ও ইউসুফ শেখের ছেলে রাসেল শেখ।

অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী পুলিশ আসামী আসাদ মুন্সী ও হারুন সরদারকে গ্রেপ্তার করে।  তবে  বর্তমানে তারা জামিনে রয়েছেন।

হারুন সরদার ও আসাদ মুন্সী জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে জানান নিখোঁজ মুরসালিনের বাবা মো: বাচ্চু সরদার।

তিনি বলেন: আমার সন্তান নিখোঁজের পর পাড়া প্রতিবেশি সকলেই সহমর্মিতা জানাতে আমাদের বাড়িতে এসেছে। কিন্তু অদৃশ্য কারণে আসামীর বাড়ির কেউই আমাদের বাড়িতে আসেননি। এতে তাদের ওপর আমার সন্দেহ হয়। ইউপি চেয়ারম্যান আমাদের কোন প্রকার সহযোগিতা করেননি। উল্টো আসামীরা তার ছত্রছায়ায় থেকে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। চেয়ারম্যান কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় মামলাকেও প্রভাবিত করছে।

অভিযোগ অস্বীকার করে সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম বলেন: নিখোঁজের খবর পেয়ে আমি ওই ওয়ার্ডের মেম্বারকে অবহিত করি এবং থানায় অভিযোগ করার জন্য বলি। বাচ্চু সরদার তার সন্তানকে হারিয়ে ব্যথিত হয়েছেন, আমিও তার ব্যাথায় সমান ব্যথিত। আশা করি দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী তার সন্তানকে খুঁজে বের করতে সক্ষম হবে।

১১নং সাজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুহিনা পারভীন বলেন, মুরসালিনকে আমরা সবাই চিনি। সে খুবই চঞ্চল প্রকৃতির ছেলে। গত বছর বিদ্যালয়ে ভর্তি না হয়েও পুরো বছর জুড়ে ক্লাস করেছিলো। এ বছর আমরা তাকে শিশু শ্রেণিতে ভর্তি করে নেই। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে এবং লেখাপড়ায় অনেক ভালো সে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, তাকে যেন দ্রুতই খুঁজে বের করে।

এ বিষয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইফতেখারুল আলম জানান, গত মাসের ১২ তারিখে মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছি। আমাদের তদন্তের কাজ অব্যাহত রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি মামলার তথ্য উদঘাটন সহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

সন্তানকে ফিরে পেতে মুরসালিনের বাবা-মা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: গোপালগঞ্জনিখোঁজশিশুশিশু নিখোঁজ
Previous Post

কালো চশমার ফাঁক দিয়ে বিএনপি উন্নয়ন দেখতে পায় না: কাদের

Next Post

অর্ধশত প্রেক্ষাগৃহে তিন ছবি: হল দখলে এগিয়ে আমদানি ছবি

Next Post

অর্ধশত প্রেক্ষাগৃহে তিন ছবি: হল দখলে এগিয়ে আমদানি ছবি

ছবি: জাকির সবুজ

এতো দ্রুত হাল ছেড়ে দেওয়ার মানুষ আমি নই: তাসকিন রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT