চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজ নেতাকর্মীদের ফেরত দিন: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 10, মে 2015
in রাজনীতি
A A

দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রোববার এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া আইনের সঠিক প্রয়োগ ও বিচারেরক্ষেত্রে নৈরাজ্যের অবসান চেয়েছেন।

সালাহ উদ্দিনের বিষয়ে কোনো মামলা পুলিশ নেয়নি বলেও বিবৃতিতে দাবি করেন খালেদা জিয়া।

পুলিশ নিজে থেকে জিডি করলেও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সালাহ উদ্দিনকে খুঁজে বের করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা সরকারের আমলে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, বিএনপি নেতা চৌধুরী আলম, লাকসাম বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ দিদারসহ বিরোধী দলের বহু নেতাকর্মীকে ‘বলপূর্বক গায়েব’ করে ফেলা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেত্রী।

বিবৃতিতে নেতাকর্মী নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খালেদা বলেন, সালাহ উদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার বাসা থেকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গুম করে ফেলা এসব নেতাকর্মীর স্বজনেরা তাদের প্রিয়জনের ফিরে আসার প্রত্যাশায় উৎকন্ঠার প্রহর যাপন করছেন। তারা জানেন না তাদের নিখোঁজরা বিনাবিচারে হত্যার শিকার হয়েছেন কি-না।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ তার স্বামীকে প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করছেন উল্লেখ করে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী সালাহউদ্দিনকে নিয়ে নিষ্ঠুর কটাক্ষ করলেও তাকে ফিরিয়ে দেয়ার কোনো উদ্যেগ নেননি।

দেশের আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ তিনি বলেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ একজন নাগরিককে দীর্ঘদিন গায়েব করেও সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন নির্বিকার।

Tags: খালেদা জিয়াবিএনপিসালাহ উদ্দিনসালাহউদ্দিন
Previous Post

ইন্দোনেশিয়ায় ৪শ’ ৬৯ বাংলাদেশী ও রোহিঙ্গা উদ্ধার

Next Post

বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ-বন্দর শ্রমিক সংঘর্ষে আহত ৯

Next Post

বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ-বন্দর শ্রমিক সংঘর্ষে আহত ৯

যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মের নিবন্ধনে ডিজিটাল স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT