চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৪ মাস পর ব্রিজের নিচ থেকে কিশোরী উদ্ধার, আটক ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in অপরাধ, নোয়াখালী
A A

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের চর নঙ্গোলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে নিখোঁজের প্রায় ৪ মাস পর আহত ও মূমুুর্ষ অবস্থায় এক কিশোরীকে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের পর কিশোরীকে সোমবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শহর মাইজদী থেকে সুমন, সাহাবুদ্দিন, রিনা,আলেয়া নামে ৪ জনকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

উদ্ধারকৃত কিশোরী হাতিয়া উপজেলার চর নঙ্গেলিয়া গ্রামের এনায়েত উল্যার বাহারের মেয়ে।

কিশোরীর মা সামছুন নাহার বলেন, প্রায় ৪ মাস আগে প্রতিবেশী জামাল উদ্দিনের মেয়ে রিনা আক্তার তার মেয়েকে কাজ দেয়ার কথা বলে নিয়ে যায়।  পরে রিনাকে জিজ্ঞাসাবাদ করলে সামছুন নাহারের মেয়েকে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে।

জানা যায়, নিখোঁজের কয়েকদিন পর অপরিচিত নাম্বার থেকে ফোন করলেও মেয়েটির সন্ধান আর পাওয়া যায়নি।

পরে গত রোববার অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে উদ্ধারকৃত মেয়েটির অবস্থান সম্পর্কে অবগত করলে, রাতে পরিবারের সদস্যরা চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে নোয়াখালী নিয়ে আসে।

উদ্ধারকৃত মেয়েটি জানান, গত ৪ মাস রিনার মামী আলেয়া আক্তার তার মাইজদী বাসায় রেখে তাকে মারধর করে। কখনো ব্লেড দিয়ে পুরো শরীরে ক্ষত করা হয়েছে, কখনো গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, কখনো শরীরে এসিড দিয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ গতকাল রোববার রাতে একটি গাড়ী করে তাকে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের কাছে নিয়ে লাথি দিয়ে ফেলে আসে, আর বলে তুই মর।

এই বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার শ্যামল কুমার দেবনাথ জানান, ভিকটিম ও পরিবারের তথ্যমতে, তার শরীরে এসিড বা ক্যামিকেল জাতীয় দ্রব্য নিক্ষেপ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা স্থানান্তর করার পরামর্শ দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তিনি হাসপাতালে গিয়ে ভিকটিমকে দেখে এসেছেন। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে সুমন, সাহাবুদ্দিন, রিনা,আলেয়া নামে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: কিশোরী উদ্ধারনোয়াখালীর হাতিয়া
Previous Post

দুই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়লো

Next Post

মেসি-সুয়ারেজদের হুঙ্কার ভিনিসিয়াসের

Next Post

মেসি-সুয়ারেজদের হুঙ্কার ভিনিসিয়াসের

কেন বিএনপি ছাড়লেন আলী আসগর লবি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT