চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্ক থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে শাওন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 17, মার্চ 2020
in বিনোদন
A A
বাংলাদেশি নারী হাস্যোজ্জ্বলভাবে বসে আছেন, পারিপার্শ্বিক আলোছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতেই একটি বইমেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেত্রী, নির্মাতা ও শিল্পী মেহের আফরোজ শাওন। সেখান থেকে সোমবার (১৬ মার্চ) দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেলেন এই অভিনেত্রী।

খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন ‘কৃষ্ণপক্ষ’-এর এই নির্মাতা। করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ তার মধ্যে নেই, নিউ ইয়র্ক থেকে ফিরে তবু স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন জানিয়ে তিনি বলেন, জ্বর, কাশি, গা ব্যথা নেই। তবু আমি গতকাল (১৬ মার্চ) থেকে আমার ধানমন্ডির বাসায় সবার থেকে আলাদা (হোম কোয়ারেন্টাইন শব্দটিতে আমারও ভয় লাগে!) আছি। আমার মা’র বাড়িতে থাকা পুত্রদের সাথে ঘন্টায় ঘন্টায় ভিডিও কলে কথা হচ্ছে।

সম্প্রতি আমেরিকা যাওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, বেশ আগে প্রতিশ্রুতি দেয়া একটি বইমেলায় অংশ নিতে আমেরিকায় গিয়েছিলাম। ওয়াশিংটনে প্রকোপ থাকলেও নিউইয়র্কে করোনা প্রকাশ পায়নি তখনও। ভাইরাসটির সংক্রমণ বাড়ার পরপরই আমেরিকার বিভিন্ন স্টেটে সতর্ক বার্তা জারী হয়ে যায়। তারপর ঘর থেকে বের হইনি একদম। এবছর মে মাসের ৩০, ৩১ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন ২০২০ এর সংবাদ সম্মেলন বাতিল এবং মূল অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয় তৎক্ষণাৎ। প্রতি মুহূর্তের খবর দেখছিলাম আর ভাবছিলাম বাচ্চাদু’টোর কাছে ফিরতে পারবো তো? পরম করুণাময়ের অশেষ কৃপায় গতকাল (১৬ মার্চ) দেশে ফিরেছি।

দেশে ফেরার আগেই হোম কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন জানিয়ে শাওন আরো বলেন, ঢাকা এয়ারপোর্টে স্বাস্থ্য বিষয়ক সতর্ক অবস্থান দেখে ভালো লাগলেও দুবাই থেকে ফেরার ফ্লাইটে মধ্যপ্রাচ্যের যাত্রীদের গণহারে প্যারাসিটামল কিংবা প্যানাডল খেয়ে ‘জ্বর যেন না ওঠে তাইলে মেশিনে আটকায়ে দিবে’-ধরনের আচরণ খুব আশংকাজনক লেগেছে! ‘কোয়ারেন্টাইন’ শব্দটার প্রতি এক অজানা ভীতিতে সবাই। ‘মাত্র ১৪ টা দিন নিয়ম মেনে আলাদা থাকলে পরিবারের অন্য সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকিমুক্ত থাকবে’-এই কথা ৪/৫ জনকে বোঝাবার চেষ্টা করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমি। তবে নিজের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার একদিন আগেই। আব্বু আম্মুর সাথে কথা বলে রেখেছিলাম- তারা দুইজন সায় দিয়েছেন। নিনিত এবং নিষাদ দু’জনকেই বুঝিয়ে বলেছেন। পুত্রদ্বয়ও বিষয়টা সুন্দরভাবেই গ্রহণ করেছে।

আগামী ১৩ দিন কী কী করবেন তার তালিকা ও দিয়েছেন শাওন। সেই সঙ্গে সবাইকে ভালো থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, করোনা পরিস্থিতিতে অন্যদের ব্যাপারেও সচেতন থাকতে।

Tags: অভিনেত্রীকরোনা ভাইরাসকৃষ্ণপক্ষনিউ ইয়র্কনির্মাতালিড বিনোদনশাওনহুমায়ূন আহমেদ
Previous Post

‘চল যাই’-এর ক্লিপ দেখে চল্লিশ লাখ টাকা অনুদান!

Next Post

সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে নিহত ৪

Next Post

সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেট ভেঙ্গে নিহত ৪

২০২১ সাল পর্যন্ত পিছিয়ে গেল ইউরো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT