চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউমার্কেট সংঘর্ষ: হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 28, এপ্রিল 2022
in অপরাধ
A A
নিউমার্কেট সংঘর্ষের স্থান, জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের নাহিদ ও মোরসালিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- হিসেব বিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাগে অংশ নেয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত সবাই ঢাকা কলেজের ছাত্র।

গ্রেপ্তারকৃতরা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডিবি প্রধান বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১১ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক ছাত্র-ব্যবসায়ী আহত হয়েছেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই মামলার তদন্ত চলমান রেখেছি।

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবার পরের দিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়, যা চলে প্রায় সারাদিন।

দুই পক্ষের এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। সংঘর্ষ ও হত্যার এই ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের হয়েছে।

Tags: গ্রেপ্তার ৫ডিবি
Previous Post

সর্বকালের সেরা টি-টুয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তিনে সাকিব

Next Post

যুক্তরাষ্ট্র না পারায় রাশিয়ার সাথে সম্পর্ক গড়েছে ভারত: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

Next Post
জন কেরি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র না পারায় রাশিয়ার সাথে সম্পর্ক গড়েছে ভারত: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT