চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউটনের কোয়ারেন্টাইনে যেসব আবিষ্কার পেয়েছিল বিজ্ঞান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 23, মার্চ 2020
in লাইফস্টাইল
A A

বিশ্বের বহু দেশের মানুষ এখন বাড়িতে বসে কাজ করছেন। কর্মস্থলে যতোটা মনোযোগ দেয়া যায়, বাড়িতে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠেনা হয়তো। তবে চেষ্টা করলে সবই সম্ভব। এমনকি বাড়িতে বসেই করে ফেলা সম্ভব পৃথিবীকে চমকে দেয়ার মতো কোনো কাজ, যেমনটা করেছিলেন আইজ্যাক নিউটন।

১৬৬৫-৬৬ সালে উত্তর ইংল্যান্ডে প্লেগ ছড়িয়ে পড়েছিল। সেই মহামারির সময় সচেতন মানুষরা নিজেদের ঘরে আবদ্ধ করেছিলেন। আইজ্যাক নিউটনও নিজেকে রেখেছিলেন সেলফ-কোয়ারেন্টাইনে।

নিউটনের বয়স তখন ২৩। ক্যামব্রিজের ছাত্র ছিলেন। মহামারি আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়ায় দীর্ঘ ১৮ মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে। নিউটন ওলসথর্প ম্যানরে নিজ বাড়িতে ফিরে আসেন। সেখানে মোটামুটি গৃহবন্দি অবস্থায় দিন কাটতে থাকে তার। মহামারির এই সময়টা ছিল নিউটনের জন্য আবিষ্কারের বছর। ক্যালকুলাস, অপটিকস এবং গ্র্যাভিটি আবিষ্কারের বছর ছিল সেটা।

বেডরুমের জানালার শাটারে নিউটন একটি ছিদ্র করেন। ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকছিল ঘরে। সেই আলোর সামনে তিনি একটি প্রিজম ধরেন। খেয়াল করেন ত্রিভুজাকার প্রিজমের মধ্য দিয়ে যাওয়া আলোর বিক্ষেপণের মাধ্যমে দৃশ্যমান বর্ণালির সৃষ্টি হয়েছে। এই বিষয়টিই জনপ্রিয় ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড তাদের একটি অ্যালবামের কভারে দিয়েছিল।

নিউটনের জানালা দিয়ে তার বাগানের আপেল গাছ দেখা যেত। ঘরে বসে গাছ থেকে টুপটাপ আপেল পড়া দেখতেন তিনি। আপেলটি কেন মাটিতে পড়ল এই নিয়ে চিন্তা-ভাবনা করেই তিনি গ্র্যাভিটি সম্পর্কে ধারণা লাভ করেন। জানালা দিয়ে দেখার বিষয়টি নিয়ে অবশ্য দ্বিমত আছে। অনেকের মতে আপেল গাছের নিচে বসে ছিলেন নিউটন। তখন আপেল পড়ে এবং তার মাথায় গ্র্যাভিটির বিষয়টি আসে।

মহামারীর কারণে অবসর পাওয়া সময়টাতে নিজের লাইব্রেরিতে গবেষণায় মত্ত থাকতেন নিউটন। ক্যালকুলাস এর কিছু মৌলিক ধারণা তিনি এসময় লিপিবদ্ধ করেন যেগুলো পরবর্তীতে ১৬৬০ থেকে ১৬৭০ এর মাঝামাঝি ক্যামব্রিজে থাকাকালীন সময়ে পুনরায় গবেষণার মাধ্যমে পূর্ণতা লাভ করে।

নিউটন বেঁচে থাকলে হয়তো বর্তমান সময়ের কোয়ারেন্টাইন জীবনে আরও অনেক কিছুই আবিষ্কার করতে পারতেন। নিউটন বেঁচে নেই। কিন্তু নিউটনকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অবসরের সময়টাতে করতে পারেন দারুণ কিছু। ছবি আঁকা, পড়াশোনা, গবেষণার মাধ্যমে দূর করতে পারেন দুশ্চিন্তা। -হিস্টোরিহাস্টল

Tags: করোনা ভাইরাসনিউটনপ্লেগ
Previous Post

কিশোরগঞ্জে ইটালিফেরত একজনের মৃত্যু

Next Post

‘এনটোরেজ’ তারকা ডেবি মাজার করোনাভাইরাসে আক্রান্ত

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

'এনটোরেজ' তারকা ডেবি মাজার করোনাভাইরাসে আক্রান্ত

চিত্রনায়িকা নিপুণের হাসিমুখের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রিম বেতন দিয়ে কর্মীদের ছুটি দিলেন চিত্রনায়িকা নিপুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT