চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু মুশফিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 10, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিক ব্যাটিং অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছেন নিউজিল্যান্ড সিরিজের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সফল অভিযান শেষে বাংলাদেশের টি-টুয়েন্টি দলের সদস্যরা ছুটিতে। জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে সবাই ছুটে গেছেন নিজ পরিবারের কাছে। মুশফিকুর রহিম এমন দিনেই ফিরলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে করলেন ব্যাটিং সেশন। শুরু হল তার নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি।

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের দুর্ভাগ্য; খেলতে পারেননি অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে। ২৪ আগস্ট টাইগার ডেরায় আসবে নিউজিল্যান্ড। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের আরেকটি টি-টুয়েন্টি সিরিজ। সেরাটা দিতে মুশফিক তৈরি করছেন নিজেকে।

জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলার পর বাবা-মায়ের অসুস্থতার খবরে দেশে ফিরে আসেন মুশফিক। বের হতে হয় জৈব সুরক্ষা বলয় থেকে। তাতেই ঘটে বিপত্তি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত ছিল, সিরিজ শুরুর অন্তত দশ দিন আগে থেকেই বাবলে থাকতে হবে স্বাগতিক দলের সবাইকে। নির্দিষ্ট সময়ের মধ্যে মুশফিক দলের সঙ্গে যোগ দিতে না পারায় খেলতে পারেননি ঐতিহাসিক সিরিজটিতে।

লিটন দাসের ক্ষেত্রেও হয়েছে এমনই। তামিম ইকবাল খেলতে পারেননি চোটের কারণে। তিন অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ঘোল খাইয়ে ছেড়েছে বাংলাদেশ। ৪-১এ জিতে নিয়েছে সিরিজ।

সামনে এবার নিউজিল্যান্ড। তারা আসছেন দ্বিতীয় সারির দল নিয়ে। আরেকটি সিরিজ জয়ের আশা জাগছে বাংলাদেশের।

Tags: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
Previous Post

আগস্টেও দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা

Next Post

শিথিলতা দেখানোর সুযোগ নেই

Next Post
ঢাকায় যানজটের কারণে রাস্তা বন্ধ, যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিথিলতা দেখানোর সুযোগ নেই

অর্থনৈতিক সহায়তার জন্য আনোয়ার গ্রুপের চেক প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু স্মরণে টাইম স্কয়ারের প্রদর্শনীর স্পন্সর আনোয়ার গ্রুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT