চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা বুধবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দুটি সংস্করণের জন্য দল ঘোষণা করা হবে বুধবার।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারের ধাক্কা না কাটতেই বিদেশ সফরের প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রস্তুত হচ্ছেন মিরপুরেই। নাঈম শেখ, আফিফ হোসেন, শরিফুলরাও যে যার মতো প্রস্তুত হচ্ছেন।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ মাতিয়ে ওয়ানডে দলে ডাক পাওয়া শরিফুলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামা হয়নি। তরুণ বাঁহাতি পেসারের অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের মাটিতে। তাকে দেখা যেতে পারে টি-টুয়েন্টি দলেও।

ওয়ানডে দল কেমন হতে পারে তা অনেকটাই অনুমান করার যাচ্ছে। কিছুদিন আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষ হয়েছে হোয়াইটওয়াশড।

সিরিজসেরা হওয়া সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

ঘরের মাঠে সিরিজ হওয়ায় ওয়ানডে দল ছিল ১৮ সদস্যের। নিউজিল্যান্ড সফরে দুই সংস্করণের জন্য থাকবেন ২০ ক্রিকেটার। কোভিড-প্রটোকলের কারণে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টুয়েন্টি দল যাবে একসঙ্গেই। জৈব সুরক্ষা বলয়ের কারণে ফিরতেও হবে একসঙ্গে।

নিউজিল্যান্ডের পথে রওনা হতে বাকি মোটে এক সপ্তাহ। ওয়ানডে টি-টুয়েন্টি দলে থাকা অধিকাংশ ক্রিকেটারই ছিলেন ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের দলে। তাদের বিশ্রাম ও স্বল্প সময়ের কথা ভেবে দেশে আর ক্যাম্প করছে না বিসিবি।

নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টুয়েন্টি সিরিজের খেলা ২৮ , ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Tags: লিড স্পোর্টস
Previous Post

অস্কারের লড়াইয়ে ইরানের ‘সান চিলড্রেন’, কী আছে ছবিতে?

Next Post

দশ দিনেই শেষ পূর্ণদৈর্ঘ্য ছবির শুটিং, কী বলছেন নির্মাতারা?

Next Post
নির্মাতারা ও কলাকুশলীরা শুটিং সেটে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ দিনেই শেষ পূর্ণদৈর্ঘ্য ছবির শুটিং, কী বলছেন নির্মাতারা?

একজন নার্স করোনাভাইরাসের টিকা দিচ্ছেন একজন ব্যক্তিকে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ভ্যাকসিন নিয়েছেন ২ লাখের বেশি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT