চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে ছয় মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2021
in আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ার ব্যাংক শাখার সামনে রাস্তা ও ফুটপাত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করে আসছিল। তবে এমন দাবির মুখেই নিউজিল্যান্ডে গত ছয় মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ নিয়ে নিউজিল্যান্ডে করোনায় মোট ২৭ জনের মৃত্যু হলো।

এনডিটিভি জানায়: গতকাল শুক্রবার রাতে দেশটির এক হাসপাতালে মৃত্যু হয় ৯০ বছর বয়সী বৃদ্ধার। তিনি নিজের বাসায় করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হন। তবে হাসপাতালে ওই বৃদ্ধাকে ভেন্টিলেশন বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়নি।

করোনায় নতুন এই মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন: আমাদের বয়স্ক নাগরিক, যাদের শারীরিক জটিলতা রয়েছে, তারা করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। আর এ কারণেই সংক্রমণ ঠেকাতে লকডাউন এত জরুরি।

বিশ্বে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করলেও পরিস্থিতি বেশ ভালো ছিল নিউজিল্যান্ডে। তবে গত আগস্টের মাঝামাঝি সময়ে দেশটিতে স্থানীয়ভাবে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর সারাদেশে জারি করা হয় লকডাউন। বিধিনিষেধের মুখে পড়ে দেশটির প্রায় ৫০ লাখ বাসিন্দা।

Tags: করোনানিউজিল্যান্ড
Previous Post

সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিল ‘নগদ’

Next Post

‘‌অনলাইন পাড়াপড়শি’ ঘুমাবে কবে?

Next Post
বিবাহের অনুষ্ঠানে নবদম্পতি, রঙিন পোশাক ও ফুলের মালা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‌অনলাইন পাড়াপড়শি’ ঘুমাবে কবে?

বিটকয়েন

বিটকয়েনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে এল সালভাদর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT