চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের রেডিও-টেলিভিশনে জুমার নামাজের আজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 22, মার্চ 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে  শুক্রবার দেশটির রাষ্ট্রীয় রেডিও ও  টেলিভিশনে জুমার নামাজের আজান সম্প্রচার করা হয়।

এছাড়া সংহতি প্রকাশের উদ্দেশ্যে শুক্রবার নিউজিল্যান্ডের অন্য ধর্মের নারীরা মাথায় হিজাব পরেছিলেন।

গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় মারা যাওয়া ব্যক্তিদের স্মরণ করার জন্য শুক্রবার জুম্মার খুতবায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সহ হাজার হাজার শোকাবহ মানুষ ক্রাইস্টচার্চে একসাথে সমবেত হয়েছেন। উপস্থিত বেশির ভাগ মানুষ ছিলেন অমুসলিম।

সেখানে গ্র্যান্ড মুফতি আজানের পর সমবেত সকলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য দেন। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। আমার বিশ্বাস মুসলমানরাও এভাবে অন্য ধর্মের মানুষের বিপদে এভাবেই পাশে দাঁড়াবেন। জয় হোক মানবতার।

এ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে দুই মিনিট নিরবতাও পালন করেন সবাই।

ছোট শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডবাসী শোকাহত। আমরা সবাই এক।

এ ঘটনার পর গতকাল নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল, সব ধরনের সেমি-অটোমেটিক অস্ত্র এবং উচ্চক্ষমতার ম্যাগজিন (আগ্নেয়াস্ত্রের গুলিভর্তি অংশ) নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

আগামী ১১ এপ্রিল এই সংক্রান্ত আইন পাসের পর তা তাৎক্ষণিকভাবে কার্যকরের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

গত শুক্রবার স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান।

ওই হামলায় নিহতের সংখ্যা ৫০। আহত হন আরো অন্তত ৪৭ জন।

সেদিন মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান ওই সময় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

Previous Post

ডাকসু শপথ অনুষ্ঠান শনিবার, আলোচনা করে সিদ্ধান্ত নেবেন ভিপি নুর

Next Post

ঈদে বড় পর্দায় আসছে ‘অবতার’

Next Post

ঈদে বড় পর্দায় আসছে ‘অবতার’

'এসো হে বৈশাখ' গেয়ে জিতে নিন পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT