চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 15, আগস্ট 2017
in প্রবাস সংবাদ
A A
নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশী অফিসারের আত্মহত্যা

নিউইয়র্ক পুুলিশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভুত এক অফিসার নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। মৃত ওই ব্যক্তির নাম হেমায়েত উদ্দিন সরকার (৩৭)।

লাশ উদ্ধারের পর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই ঘটনার সময় স্ত্রী এবং সাড়ে ৩ বছর বয়েসী এক পুত্র সন্তানসহ পরিবারের অন্য সদস্যেরাও সে সময় বাসায় ছিলেন বলে পরিবারের সদস্যরা উল্লেখ করেন। কুইন্সে সেন্ট আলবেন্স এলাকায় নিজ বাড়ির বেসমেন্টে গিয়ে ১৩ আগস্ট রোববার বিকেলে (স্থানীয়সময়) এ ঘটনা ঘটে।

তার লাশ ময়না তদন্তের জন্যে সিটি মেডিকেল এক্সামিনারের অফিসে নেয়া হয়েছে।

মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়েই বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরসহ কমিউনিটির নেতা বাকির আজাদ ঐ বাসায় যান এবং পরিবারের সদস্যগণকে শান্তনা দেন।

সিরাজগঞ্জ জেলার অধিবাসী হেমায়েত সরকার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০০ সালে। পুলিশ অফিসার পদে যোগ দেন ২০০৫ সালে। বাসায় তার বাবা এবং অপর ভাইয়েরাও থাকেন। কেউই আত্মহত্যার কারণ খুঁজে পাচ্ছেন না।

নিউইয়র্ক সিটিতে ৪৯ হাজার পুলিশ অফিসারের মধ্যে হাজারখানেক বাংলাদেশী রয়েছেন। এই প্রথম কোন বাংলাদেশী অফিসারের আত্মহত্যার ঘটনা ঘটলো।

এর মাত্র ৭ দিন আগে গত রোববার এক সন্তানের মা ৩২ বছর বয়েসী নাদিয়া আফরোজ সুমী আত্মহত্যা করেন প্রায় একই এলাকা নিউইয়র্ক সিটির কুইন্সে। সুমী ছিলেন খুলনার সন্তান। সুমীর আত্মহত্যার পরে এই পুলিশ অফিসারের আত্মহত্যার সংবাদে সমগ্র কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Previous Post

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ

Next Post

বনানী কবরস্থানে শোক দিবসের চিত্র

Next Post
বনানী কবরস্থানে শোক দিবসের জন্য ফুলের অরেঞ্জ ও গোলাপের পুষ্পস্তবক সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানী কবরস্থানে শোক দিবসের চিত্র

গুয়ামে হামলার পরিকল্পনা নিয়ে সেনাবাহিনী ও পুলিশ আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সন্দেহজনক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT