চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় শোক দিবসে নিউইয়র্কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
2:36 অপরাহ্ন 15, আগস্ট 2017
in প্রবাস সংবাদ
A A
নিউইয়র্কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে ১৫ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর মাধ্যমে নিউইয়র্কে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় ‘মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের সম্মিলিত জোট, যুক্তরাষ্ট্র’ আয়োজিত শোক সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

এ সময় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃতু্দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে আরও জোরালো ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।

সংসদ সদস্য মিজানুর রহমান মিজান বলেন, ‘৭৫ এর মতো আবারও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন।’

এছাড়াও স্মরণ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও অন্যান্যরা বক্তৃতা করেন।

Tags: নিউইয়র্কবঙ্গবন্ধুশোক দিবস
Previous Post

বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত যোগাযোগ

Next Post

জাতির জনকের স্মরণে ঢাবিতে ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ছবি ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনকের স্মরণে ঢাবিতে ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’

বোমা হামলায় ছিন্নভিন্ন হোটেলের অংশ ছরিয়ে ছিটিয়ে আছে রাস্তায়।

নিহত জঙ্গির টার্গেট ছিল ৩২ নম্বর: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT