চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে মিয়ানমারের নাগরিকদের জান্তা বিরোধী বিক্ষোভ

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
11:24 পূর্বাহ্ন 14, মার্চ 2021
in আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
নিউইয়র্কে মিয়ানমারের নাগরিকদের জান্তা বিরোধী বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সামরিক বাহিনীর হত্যাকাণ্ড বন্ধে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে নিউইয়র্কে বসবাসরত মিয়ানমারের নাগরিকরা। তারা মিয়ানমারের জনগণের এই আন্দোলনে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোরও সহায়তা চায়।

এসময় জান্তা বিরোধী স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সূ চির নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করে। তারা দেশটিতে ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। এলডিএ নেত্রী অং সান সূ চি সহ  রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়। মিয়ানমারের জনগণ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

এর পরিপ্রেক্ষিতে দেশটির সব শ্রেণির মানুষ তীব্র আন্দোলন শুরু করেছে। সম্প্রতি জান্তা সরকারের গুলিতে মারা যায় বেশ কয়েকজন আন্দোলনকারী। এর প্রতিবাদে শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জড়ো হয় মিয়ানমারের শত শত নাগরিক। তারা জাতিসংঘের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভকারীদের দাবি, জাতিসংঘের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো মায়ানমারের উপর চাপ প্রয়োগ করুক।

মিয়ানমারের জনগণের বিরুদ্ধে সামরিক জান্তার সকল অপকর্ম বন্ধে বাংলাদেশসহ আসিয়ান দেশগুলোর সহায়তা চেয়েছে বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা। তারা মনে করেন, দীর্ঘ দিনের সামরিক শাসনের অবসানে মিয়ানমারের মানুষের জন্য  প্রতিবেশী দেশগুলোর নৈতিক সমর্থন দরকার।

এবারের আন্দোলন নিয়ে তারা বেশ আশাবাদী। দেশের ভিতর ও বাইরে আন্দোলনকারীরা যে সাড়া পাচ্ছে তাতে এবার অন্তত সামরিক জান্তার ভীত নড়ে উঠবে বলেই বিশ্বাস করে নিউইয়র্কে বসবাসকারী মিয়ানমারের অধিবাসীরা।

Previous Post

জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের ভ্যাকসিন দিলো লায়ন্স ক্লাব

Next Post

আবার শীর্ষে ‘অ্যাভাটার’, ক্যামেরনকে অভিনন্দন জানালেন রুশো ব্রাদার্স

Next Post

আবার শীর্ষে ‘অ্যাভাটার’, ক্যামেরনকে অভিনন্দন জানালেন রুশো ব্রাদার্স

এসবির প্রধান মনিরুল ইসলাম অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসবি প্রধান হলেন মনিরুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT