চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইর্য়ক টু ঢাকা: বিশ্বজুড়ে ‘রাজকুমার’ শাকিব খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 30, মার্চ 2022
in বিনোদন
A A
রাজকুমার সিনেমার পোস্টার, শহরের আলোয় ভরা ব্যাকড্রপের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছরের ক্যারিয়ারে ১৫ বছর ধরে বাংলা চলচ্চিত্র একাই শাসন করছেন শাকিব খান। অভিনয়ের বাইরে প্রযোজনাতেও সফল তিনি। এমনকি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রোডাকশনের ছবিতে কাজ করেও শাকিব দেশের নাম উজ্জ্বল করেন।

শাকিব খান সবসময় চেয়েছেন বিশ্ব বাজারে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করতে। যে স্বপ্নটা তিনি এতদিন লালন করতেন সেটাই বাস্তব হতে যাচ্ছে। মার্কিন মুলুকে দেশ সেরা এই নায়ক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। মুক্তির আগেই পরিবেশকদের থেকে নিশ্চিত হয়েছেন ছবিটি মুক্তি দেয়া হবে বিশ্বজুড়ে।

৪ মাসের বেশি সময় মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থান করছেন শাকিব খান। হয়তো সে কারণে গুজব রটেছিল, শাকিব দেশান্তরি হচ্ছেন! বরাবরের মতো গুঞ্জন উড়িয়ে ২৮ মার্চ তার জন্মদিনে ক্যারিয়ারের অন্যতম চমক দেখালেন ঢালিউডের এই সুপারস্টার।

শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরের ওয়ার্ল্ডস ফেয়ার ম্যারিনা মিলনায়তনে শাকিব তার নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত করলেন। হিমেল আশরাফের পরিচালনায় ছবিতে নায়িকা হিসেবে নেয়া হয়েছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। জানা যায়, অডিশনের মাধ্যমে এই নায়িকাকে বেছে নেয়া হয়েছে।

জন্মদিনে আয়োজিত রাজকুমার ছবির মহরতে শাকিব খান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের ‘রাজকুমার’ মুক্তি দেয়া হবে। কমপক্ষে ১৫০-এর মতো হলে দেশের বাইরে ছবিটি মুক্তির ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়েছে।

এক ফেসবুক স্ট্যাট্যাসে পরিচালক হিমেল আশরাফ জানান, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, লন্ডন, মালয়শিয়া, অষ্ট্রেলিয়া, কানাডাতে রাজকুমার মুক্তির সব ব্যবস্থা করা আছে। সেই সঙ্গে বাংলাদেশে তো চলবেই। আমরা ইন্টারন্যাশনাল কোন ডিষ্ট্রিবিউটর থেকে অগ্রিম টাকা পাবো এটাতো কল্পনারও বাইরে ছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের মতো ব্যয়বহুল দেশে শাকিবের সিনেমা বানানোর উদ্যোগটিকে সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরাও  বিস্মিত হয়েছেন! মহরতে উপস্থিত থেকে অনেকেই একদিকে যেমন খুশী হয়েছেন তেমনি গর্বিত হওয়ার কথাও জানিয়েছেন। তারা জানান, বাংলা সিনেমার যেটা আগে কেউ করে দেখাতে সাহস পায়নি সেটাই করে দেখাচ্ছেন শাকিব খান।

শাকিব খানসহ চারজন আলোচক নিউইর্য়ক থেকে ঢাকা পর্যন্ত আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে মুখেও এমন কথা শোনা যাচ্ছে। শাকিবের এই উদ্যোগের প্রশংসা করে ‘মাস্টার মেকার’-খ্যাত পরিচালক মালেক আফসারী বলেন, ‘রাজকুমার’ ব্যাপারটা শাকিবের সঙ্গে একেবারে পারফেক্ট! আসলেই সে আমাদের বাংলা চলচ্চিত্রের রাজকুমার।

”সিনেমা হলে দর্শক ফেরানোর জন্য এখন ধামাকা ছবি দরকার। শাকিব যে ‘রাজকুমার’ ছবিটা করতে যাচ্ছে সবখানে এটা নিয়েই আলোচনা চলছে। ফেসবুকে ঢুকলে দেখি ‘রাজকুমার’, চলচ্চিত্রের মানুষের মুখে মুখে ‘রাজকুমার’। শাকিবের প্রোডাকশন থেকে ‘পাসওয়ার্ড’ ছবিটা আমি বানিয়েছি। সুতরাং আমি জানি যে বড় ছবি বানাতে গিয়ে সে কার্পণ্য করবে না।”

Tags: এসকে ফিল্মসকোর্টনি কফিনিউ ইয়র্কযুক্তরাষ্ট্ররাজকুমারলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
Previous Post

কাতার বিশ্বকাপের ড্র: কখন, কোথায় এবং কীভাবে

Next Post

ভাসানচরের পথে আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা

Next Post
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরের পথে আরও ১ হাজার ৫৪৪ রোহিঙ্গা

ফাইল ফটো

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখা উচিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT