চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃশর্ত ক্ষমা চাইলেন ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ের সম্পাদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 12, মার্চ 2019
in - সেমি লিড, অর্থনীতি, আদালত
A A
ক্ষমা

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইতে বঙ্গবন্ধুর ছবি না ছাপানোর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বইটির সম্পাদক শুভঙ্কর সাহা।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে স্বশরীরে হাজির হয়ে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইতে বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি ছাপানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে ১২ মার্চ স্বশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেন। সেই সাথে বইটির পুরনো যত কপি আছে, সেগুলো সরিয়ে ফেলতে এবং বইটি যেন বাজারে না ছাড়া হয় সে নির্দেশ দেন আদালত। সে আদেশের ধারাবাহিকতায় মঙ্গলবার হাইকোর্টে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন শুভঙ্কর সাহা।

এসময় আদালত শুভঙ্কর সাহাকে উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সাথে রিলেটেড এমন বঙ্গবন্ধুর ছবি তো ছিল। কিন্তু ওই বইতে দেওয়ার মতো বঙ্গবন্ধুর একটা ছবিও আপনারা পেলেন না?’

এরপর শুভঙ্কর সাহা নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন, নতুন করে ছাপানো ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইতে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে।

এসময় আদালত বলেন, বঙ্গবন্ধুর ছবি না দিয়ে ছাপানো আগের বইগুলোর কী অবস্থা? সেগুলো কী করা হয়েছে? এবিষয়ে বিস্তারিত তথ্য এফিডেফিট আকারে আদালতকে জানানোর নির্দেশ দিয়ে আদালত পরবর্তী শুনানির জন্য আগামি ৯ এপ্রিল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে ছিলেন আইনজীবী মো: আজিজ উল্লাহ ইমন এবং শুভঙ্কর সাহার পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের রহমান।

আইনজীবী মো: আজিজ উল্লাহ ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ইন্টারনাল নোটিশ দিয়ে প্রথম প্রকাশিত বইটি বাতিল করেছে। আর নতুন প্রকাশিত বইতে বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য তুলে ধরা হয়েছে।’

এর আগে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এফবিসিসিআই পরিচালক কাজী এরতেজা হাসান একটি রিট করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই বইটিতে ইতিহাস বিকৃতি হয়েছে কিনা তার তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন। এবং তদন্ত করে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে অর্থ মন্ত্রণালয়ের গঠিত অনুসন্ধান কমিটি। সে প্রতিবেদনে ইতিহাস বিকৃতির দায়ে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইটি প্রকাশনার সাথে সম্পৃক্ত ছয় কর্মকর্তাকে দায়ী করে বলা হয়, ‘বইটি প্রকাশের জন্য গঠিত গবেষণা কমিটি ও সম্পাদনা কমিটির কাজের মধ্যে সমন্বয়ের অভাব ছিল।’ অনুসন্ধান কমিটির দেওয়া এই প্রতিবেদনের উপর শুনানি নিয়ে হাইকোর্ট শুভঙ্কর সাহাকে হাইকোর্টে তলব করেন।

Tags: শুভঙ্কর সাহাহাইকোর্ট
Previous Post

স্বর্ণজয়ী স্বপ্নাকে নিয়ে সৃজিতের সিনেমা

Next Post

ভিপি পদ বাদ রেখে পুনঃনির্বাচন চান নুর, সংবাদ সম্মেলনেই হামলা

Next Post
ডাকসু-নুরের ওপর হামলা

ভিপি পদ বাদ রেখে পুনঃনির্বাচন চান নুর, সংবাদ সম্মেলনেই হামলা

দল আর ফলাফল মেলাতে পারছেন না মাহমুদউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT