চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃশর্ত ক্ষমা চাইলেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 16, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের কোনো আদেশ প্রতিপালন না হয়ে থাকলে- তা অনিচ্ছাকৃত উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির এমডি আশরাফুল হাসান।

পরে তাদের দু’জনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

আদালতের আদেশে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে তারা দুজন যুক্ত হন।

পরে তাদের দু’জনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সাথে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সেসময় ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের পক্ষে লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করা হয়।

যেখানে বলা হয়েছে, ‘আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। তবে কোন আদেশ প্রতিপালন না হয়ে থাকলে তবে তা অনিচ্ছাকৃত। সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।’

শুনানির এক পর্যায়ে অপর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের পক্ষে দেয়া লিখিত ব্যাখ্যা সঠিক নয় দাবি করেন।

এরপর আদালত ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে গ্রামীণ টেলিকমের ৩৮ কর্মীর বিষয়ে আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠানটির এমডি আশরাফুল হাসানকে তলব করেন হাইকোর্ট।

গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের করা আদালত অবমাননার আবেদনে শুনানি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারী হাইকোর্ট এই তলব আদেশ দেন এবং ১৬ মার্চ এদের দু’জনকে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে যুক্ত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

এছাড়াও ড. মুহাম্মদ ইউনূস ও আশরাফুল হাসানের প্রতি ওইদিন হাইকোর্ট অবমাননার রুলও জারি করা হয়।

Tags: ড. ইউনূসড. মুহাম্মদ ইউনূসহাইকোর্ট
Previous Post

ব্যাটসম্যানদের দাপটের মাঝে ব্যতিক্রম শুধু রুবেল

Next Post

হাওরের কৃষকদের পাশে এফএও এবং জাপান

Next Post
FAO worker in Bangladesh standing beside food distribution stall. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরের কৃষকদের পাশে এফএও এবং জাপান

কর্মীদের নিয়ে মাসকো গ্রুপের ক্রিকেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীদের নিয়ে মাসকো গ্রুপের ক্রিকেট উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT