চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না ফেরার দেশে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নজরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2016
in রাজনীতি
A A

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (২৭) মারা গেছেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)। দেড় মাসের মতো দুরারোগ্য ব্যাধি ফুসফুসের ক্যান্সারে ভুগে আজ বিকাল ৪ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নজরুল।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, নজরুলের অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ এক উদীয়মান তরুণ কর্মীকে হারালো।

নজরুলের গ্রামের বাড়ি মৌলভিবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে। তার বাবা কেরামত আলী পুলিশের একজন কমকর্তা। এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন নজরুল।

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী নজরুল ২০১০-১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। থাকতেন জসিমউদ্দিন হলের ৩২২ নম্বর কক্ষে।

আজ মাগরিবের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ রেখে সিলেটে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।

তার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন সংগঠনটির সাবেক-বর্তমান নেতা-কর্মীরা।

উন্নত চিকিৎসার জন্য নজরুলকে বিদেশে নেওয়ার কথা ছিলো। এ ব্যাপারে কয়েকদিন আগে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। এছাড়াও নজরুলের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা ও ব্যয়ভার বহন করবে বলে তার পরিবারকে আশ্বস্ত করেছিলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, নজরুলের ব্যাপারে ডাক্তারদের সাথে কথা বলে প্রধানমন্ত্রী জানতে পারেন তাকে বিদেশে নিয়ে লাভ হবে না।

মাথা ব্যথা ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আগস্ট মাসের ১০ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন নজরুল। পরে দুরারোগ্য ব্যাধিটি ধরা পড়ে।

অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তিনি। পরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালেও ভর্তি ছিলেন। তিন-চার দিন আগে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়। 

Previous Post

সারাদেশের ঈদ জামাতের সূচি

Next Post

ঈদে চ্যানেল আইতে যতো নাটক-টেলিফিল্ম-সিনেমা

Next Post

ঈদে চ্যানেল আইতে যতো নাটক-টেলিফিল্ম-সিনেমা

‘ঈদের দিন রান্নার দায়িত্ব আমার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT