চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না জিতলে গল্পের কোনো দাম নেই: সঞ্জয় দত্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 12, মে 2022
in বিনোদন
A A
সঞ্জয় দত্তের কান্নার ছবি, যা তার জীবনের কঠিন সময়ের প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসার জয় করে ‘কেজিএফ টু’-এর শুটিং করেছিলেন সঞ্জয় দত্ত। তার চরিত্র ‘আধিরা’ নিয়ে চলছে মাতামাতি। জীবনের নানা বাধা জয় করে সামনে এগিয়ে চলেছেন তিনি। সম্প্রতি ভক্তদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন, সেখানেও দিয়েছেন অনুপ্রেরণা।

অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে ব্যায়াম করতে দেখা গেছে। জিমে ভারী চেইন তুলতে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, ‘না জিতলে গল্পের কোনো দাম নেই, তাই জিতুন!’

২০২০ সালে ক্যানসার ধরা পড়েছিল সঞ্জয় দত্তের। বিষয়টি জানতে পেরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই সময় সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভক্তদের সঙ্গে সে কথা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেলেব্রিটি থেকে ভক্তরা সবাই সঞ্জয়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। মাস কয়েক টানা চিকিৎসা চলে অভিনেতার। এরপর সঞ্জয় দত্ত জানান তিনি ক্যানসার মুক্ত।

বর্তমানে বড় বড় প্রোজেক্টে কাজ করছেন অভিনেতা। সঞ্জয় দত্তের হাতে আছে ‘সমশেরা’, ‘ঘুডচাডি’ এবং ‘পৃথ্বীরাজ’-এর মতো বড় বাজেটের ছবি। এছাড়াও সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন যেগুলোর ঘোষণা আসবে শিগগির।

Tags: কেজিএফক্যানসারপৃথ্বীরাজবলিউডসঞ্জয় দত্তসমশেরা
Previous Post

ডেসটিনি: প্রতারিত মানুষদের ক্ষতিপূরণ জরুরি

Next Post

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

Next Post
মক্কায় কাবা শরিফের দৃশ্য, মুসল্লিরা তাওয়াফ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন

চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশি সংবাদ মাধ্যমের পরিচিত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হেফাজতে ইসলামের বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণকমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT