চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা একা ও পরীমনির সদস্যপদ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 07, আগস্ট 2021
in বিনোদন
A A
নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের সংগঠন শিল্পী সমিতি।

এই দুই নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডের জেরে শনিবার দুপুরে সমিতির সদস্যদের ডেকে কেবিনেট মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরে সংবাদ সম্মেলন ডেকে বিকেলে বিষয়টি জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। পরীমনি ও একার ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে দাবি করে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি।

এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশা জানান, একা ও পরীমনির ঘটনাটি চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না শিল্পী সমিতি। তাদের মামলা চলমান থাকায় একা ও পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।

পরে চ্যানেল আই অনলাইনকে মিশা সওদাগর বলেন, শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬ এর খ এবং ৯ এর গ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন সাথে সাথে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ সভাপতি ডিপজল, রুবেল, অঞ্জনা, অরুনা বিশ্বাস, আলী রাজ, আলেকজান্ডার বো, জয় চৌধুরী প্রমুখ।

Tags: একাপরীমনিলিড বিনোদনশিল্পী সমিতি
Previous Post

পরিকল্পনামন্ত্রীর আশা, এ বছরই স্বাভাবিক হবে জীবন

Next Post

শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

Next Post
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

Johnson & Johnson COVID-19 ভ্যাকসিনের বোতল ও স্ন্যাপার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT