চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা, এটা আপনার কতো তম বসন্ত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

এখনো বড় পর্দায় আসেনি কোনো ছবি। তবুও বছর দুয়েক ধরে শোবিজ অঙ্গনে আলোচনায় নবাগতা চিত্রনায়িকা অধরা খান। এরইমধ্যে শেষ করেছেন শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ নামের দুটি ছবি। বর্তমানে তিনি ব্যস্ত ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং নিয়ে। আর এই সমস্ত ব্যস্ততার মাঝে শহরে এলো বসন্ত! বসন্তের আগমনে শহরের চারদিকে রঙ বেরঙের ছড়াছড়ি। এই দিনে বাসন্তী রঙ গায়ে মাখছেন শোবিজ অঙ্গণের তারকারাও। বসন্ত দিন নিয়ে মুখোমুখি অধরা খান

বসন্ত এসে গেছে। চলুন, বসন্ত নিয়ে কথা বলি।
ইশ! আমার খুব পছন্দের একটি দিন। কিন্তু এবার এখনো আমার বসন্তের শাড়ি পাইনিতো!

শাড়ি কে দেয়?
জানি না। তবে চলে আসে টাইমলি!(হাসি…)

বসন্তের অভিজ্ঞতা বলেন?
ছোটবেলা থেকেই বসন্ত আর বৈশাখ এই দুটো দিন আমার খুব মনে থাকে আম্মুর জন্য।

বসন্তের কোনো পছন্দের গান আছে?
আহা আজি এ বসন্তে…

এবারের বসন্ত আপনার জীবনের কতো তম?
তাতো জানি না। বয়স অনুযায়ি না মনে রাখার বসন্ত!

কূটনৈতিক হয়েন না। আপনার বয়সতো জিজ্ঞেস করছি না। বলছি, আপনি এই জীবনে কতোগুলো বসন্ত পেয়েছেন?
(হাসি) তাহলেতো এখানেই কথা থেমে যেতে হবে। হিসেব কষতে বসতে হবে। তবে খুব বেশি না। একদমই অল্প সংখ্যক বসন্ত পেয়েছি!

আচ্ছা। বোঝা গেল, বসন্ত কয়টা পেয়েছেন বলতে চাইছেন না।
(হাসি…)

আচ্ছা, অল্প সংখ্যক বসন্তের মধ্যে আপনার হৃদয় মনে গেঁথে আছে যে বসন্ত। তার কথা বলুন অন্তত…?
২০১৬ সালের বসন্ত মনে গেঁথে থাকার মতো। ওই বসন্তে যখন আমার জন্য উপহার হিসেবে শাড়িটা পেলাম! যদিও ওইদিন সন্ধ্যায় আমাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিলো। পুরোপুরি সেলিব্রেট করতে না পারার কষ্ট ছিলো। কিন্তু ওই বছরই আমার সেরা বসন্ত।

সাধারণত বসন্ত উদযাপন করেন কীভাবে। মানে এই দিনে কী করেন সাধারণ?
এইদিনের প্ল্যান আগে থেকেই করা থাকে। সবার আগে শাড়ি এবং সব অর্নামেন্টস ম্যাচিং করে রাখি কখন পহেলা ফাল্গুনের দিনটা শুরু হবে। আমরা সব ফ্রেন্ডরা মিলে খুব প্রিপারেশন নিয়ে থাকি। বসন্ত বাতাসে চুল এলোমেলো করে ঘুরতে আনন্দ লাগে।

বসন্তের সাথেতো ‘প্রেম’ ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত…?
কনফিউসড!

সন্দেহ আছে?
(হাসি) প্রেমিক- প্রেমিকারা বলতে পারবে।

আপনি প্রেমিকা নন?
এতো কঠিন প্রশ্ন! উফ…!

‘প্রেম’ ব্যাপারটাকে কি নায়িকারা ভয় পায়…?
আরে নাহ! নায়িকাদেরতো স্ক্রিনে সব সময় প্রেমের প্র‌্যাকটিস-ই করতে হয়। ভয় পাবে কেনো!

বসন্তের শুভেচ্ছা। ভালো থাকুন…
সবাইকে বসন্তের শুভেচ্ছা…

Tags: অধরা খাননায়িকাপ্রেমবসন্তশাহিন সুমন
Previous Post

খালেদা জিয়ার কারামুক্তি আদালতের বিষয়, সরকার হস্তক্ষেপ করবে না

Next Post

কুড়িগ্রামে ঘুমিয়ে থাকা বসুনিয়া হয়তো নিজেকে ভীষণ বোকা ভাবছে

Next Post
বসুনিয়া

কুড়িগ্রামে ঘুমিয়ে থাকা বসুনিয়া হয়তো নিজেকে ভীষণ বোকা ভাবছে

‘ভালোবাসি তোমায়.......’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT