চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়করাজের মৃত্যুতে তিন দিন চলচ্চিত্রের কাজ করবে না পরিচালকেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 21, আগস্ট 2017
in বিনোদন
A A
রাজ্জাক

রাজ্জাক

নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘নায়করাজ রাজ্জাকের মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। রাজ্জাক স্যারের সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এই সময় আমরা তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালন করব।’

তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনকেও এই সময় শোক পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা তার বিদায়ে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তার মৃত্যুতে সমগ্র চলচ্চিত্র শিল্প হারালো একজন অকৃত্রিম বন্ধু ও অভিভাবককে। তার শূণ্যস্থান কোনো দিন পূরন হবে না। তার মতো মহান মানুষ আমাদের চলচ্চিত্রশিল্প আর কোনো দিন পাবে না। তিনি শুধু বড় অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বড় মনের একজন মানুষ। এই মহান শিল্পীর মৃত্যুর শোক জানানোর ভাষা আমার জানা নাই। দেশবাসীকে তার আত্মার শান্তির জন্য দোয়া করার অনুরোধ করছি।’

নায়করাজ রাজ্জাক আর নেই। আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় নায়করাজ রাজ্জাককে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। ৬টা ১৩ মিনিটে তিনি মারা যান।

Tags: রাজ্জাক
Previous Post

চলচ্চিত্রের বটবৃক্ষের চলে যাওয়া

Next Post

এক শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এক শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

চ্যানেল আই অনলাইন সংবাদে হাসপাতালের তারকাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে তারকাদের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT