চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসির-সাব্বিরদের সঙ্গে খাজার ঈদ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
11:23 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
নাসির-সাব্বিরদের সঙ্গে খাজার ঈদ উপলক্ষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া টেস্ট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজা। আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও সঙ্গেই কোরবানির ঈদ উদযাপনের সুযোগ নেই তার। তবে স্বাগতিক দলের তিন ক্রিকেটার নাসির হোসেন, সাব্বির রহমান ও মুমিনুল হকের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগির সুযোগ হল। এক কাতারে নামাজ আদায়, বুকে বুক রেখে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়। দেখে কে বলবে, একদিন পর মাঠে তারাই হয়ে যাবেন প্রতিপক্ষ!

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটাররা ঈদের নামাজ আদায় করেছেন দামপাড়া পুলিশ লাইন মাঠে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। পুলিশ সদস্যরা ঘিরে রাখে পুরো এলাকা।

নামাজ আদায়ের পর টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের স্পেশাল কিছু আইটেম।

নাসির-সাব্বিরসহ অন্যান্য অতিথিরা খাজার ঈদ উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটারদের ঈদ উদযাপন করার সুযোগ সামান্যই। ঈদের দিনও ভাবতে হচ্ছে ক্রিকেট নিয়ে। ৪ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন নিয়ে ভাবনা তাদের। দুপুর থেকে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার কথা দুই দলের ক্রিকেটারদের। বন্দরনগরীতে রাত থেকে ঝরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ইনডোরে অনুশীলন করবেন তারা।

২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। সেবার বাংলাদেশ সফরে এসেছিল সাউথ আফ্রিকা। সেই দলে মুসলিম ছিলেন তিনজন। তারা হলেন টেস্ট অধিনায়ক হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির এবং দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি। এবার অজি দলে শুধু পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা।

নাসির ও সাব্বির ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা শনিবার বিকেলে যখন চট্টগ্রামে পৌঁছান, স্বাগত জানায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে সারা রাত। স্থানীয় আবহাওয়া অফিসে কথা বলে জানা গেছে টেস্ট চলাকালীন সময়ে ভারী বৃষ্টির শঙ্কা কম।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে চট্টগ্রাম খেলতে নামবে বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, তাইজুল, তাসকিন, শফিউল, ইমরুল, মিরাজ চট্টগ্রাম আসবেন রাত সাড়ে ৮টার ফ্লাইটে।

Previous Post

আয়ু কমিয়ে দেয় লো ফ্যাট খাবার

Next Post

ঘরেই ধার করুন বটি ও ছুরি

Next Post
বটি ও ছুরি

ঘরেই ধার করুন বটি ও ছুরি

উৎসবের আনন্দে আমরা যেন রূপাদের কথা ভুলে না যাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT