চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 15, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম ব্যাংককে সামনে পেলেই যেন নিজের খারাপ সময়টা ভালো করেন নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে সর্বোচ্চ ইনিংসটা (৭৬) যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিলেন, সেই তাদের বিরুদ্ধেই নাসির করেছেন দারুণ এক সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে সুপার লিগে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ফতুল্লায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। বোলিং নিয়ে শুরুতেই সাফল্যর দেখা পায় শেখ জামাল। ইনিংসের প্রথম বলে এনামুল হক বিজয়ের স্ট্যাম্প উড়িয়ে দেন খালেদ আহমেদ। দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় প্রাইম ব্যাংক। ভারতীয় ব্যাটসম্যান নামান ওঝা হাল ধরেন রুবেল মিয়াঁকে নিয়ে।

নিজের প্রথম ম্যাচেই বড় রানের ইঙ্গিত দিচ্ছিলেন নামান ওঝা। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় ১২০ রান। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন রুবেল মিয়াঁ। এই দুইজনের জুটি ভাঙেন ইলিয়াস সানি। নামানকে ৪৬ রানে আউট করেন তিনি। তার বিদায়ের একটু পরেই আউট হন রুবেল মিয়াঁও। ৬৬ রান করে তানভীর হায়দারের বলে আউট হন তিনি। তারপর যেন একটানা উইকেট পড়তেই থাকে প্রাইম ব্যাংকের। ১৪ রান যোগ করতেই ৪টি উইকেট হারায় প্রাইম ব্যাংক।

১৪০ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন সেখান থেকে দলকে টেনে তুলেন আরিফুল হক। ফতুল্লায় ঝড় তোলেন আরিফুল। তার ঝড়ো ৫১ বলে ৭৪ রানের ইনিংসে ২৩৬ রান করে প্রাইম ব্যাংক। তিনটি করে উইকেট লাভ করেন সানি ও তানভীর। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার ইলিয়াস ও ইমতিয়াজ। তবে দলীয় ৪৫ রানে ভাঙে তাদের জুটি।

শ্রীলঙ্কার তারকা দিলশান মুনাভিরাও কিছু করতে পারেননি। তবে প্রথম পর্বে ব্যাট হাতে তেমন সফল হতে না পারা নাসির যেন প্রাইম ব্যাংকের বিপক্ষে জ্বলে উঠেন। শুরু থেকেই বড় স্কোরের আশা দেখাচ্ছিলেন নাসির। নাসির-সানির জুটি দলকে জয়ের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। হাফসেঞ্চুরি হাঁকান ইলিয়াস সানি। ব্যক্তিগত ৬৭ রান করে আব্দুর রাজ্জাকের বলে আউট হন তিনি।

সানির পর তুলে নেন নাসিরও। ব্যাট হাতে রান করতে ব্যর্থ হন নুরুল হাসান। ফিফটির পর সেঞ্চুরিও তুলে নেন নাসির। শেষ পর্যন্ত ১১২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাসির হোসেন। এটি লিস্ট এ ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি।

Tags: ডিপিএলনাসির হোসেনপ্রাইম ব্যাংকলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপ দল ঘোষণার তাগিদ বিসিবি সভাপতির

Next Post

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোদির বায়োপিকে ভারতের সুপ্রিম কোর্টের নতুন সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT